জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিদ্যুৎ, গ্যাস-সহ আরও কিছু খাতে ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার গণভবন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ভর্তুকি আজীবন চলতে পারে না।’
অর্থ বছরের ৭ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৩০.২১% বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি ।
একনেক সংশ্লিষ্ট মন্ত্রী এবং অন্যরা ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে। বৈঠকে ৮ হাজার ৮০৪ কোটি টাকা ব্যয়ে ১০ টি প্রকল্প অনুমোদিত হয়েছে।







