চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে বিজয়ী হয়ে ডাকসুর নেতৃত্বে থাকবে ছাত্রলীগ: তোফায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A
ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ বিজয়ী হয়ে আবার নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা উদ্বোধন করেন তোফায়েল আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: ‘ডাকসু নির্বাচন আগামী ১১ই মার্চ। আমি বিশ্বাস করি, ছাত্রলীগের মধ্যে যে ঐক্য স্থাপিত হয়েছে তাতে আবার ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুর নেতৃত্ব দিবে।’

গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করার কথা থাকলেও সেসময় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ওই অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। আজ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রলীগ।

প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দীনের নেতৃত্বে ছাত্রলীগের দলীয় সংগীত পরিবেশনা করা হয়। এতে শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা তাদের পরিবেশনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। চারুকলা অনুষদের সামনে থেকে র‌্যালী শুরু হয়। র‌্যালীতে অংশ নিয়েছেন ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ, ঢাকা উত্তর এবং দক্ষিণের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reneta

যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগের কথা চিন্তা করে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী শুধু বিশ্ববিদ্যালয় এলাকাতে করা হয়। বিগত বছরগুলোতে বিশাল র‌্যালী নিয়ে ছাত্রলীগ গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয় পর্যন্ত যেত। ফলে আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের বিগত কমিটির সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক নেতৃবৃন্দসহ অনেকে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্তি করায় বর্তমান ও সাবেক অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নতুন কমিটিতে পদপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক কমিটির কেন্দ্রীয় এক নেতা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিষয়টি দৃষ্টিকটু হয়েছে। আমার রাজনৈতিক জীবনে এমনটা দেখিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগডাকসুতোফায়েল আহমেদসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT