চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টফি স্টার সার্চ’ বিচারক হলেন তারিক আনাম-চঞ্চল-পূর্ণিমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি, বিনোদন
A A

দেশের জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফি-এর ফ্ল্যাগশিপ ট্যালেন্টহান্ট শো ‘টফি স্টার সার্চ’-এর জাজ প্যানেলে বিচারক হিসেবে যুক্ত হয়েছেন দেশের তারকা শিল্পী তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী এবং দিলারা হানিফ পূর্ণিমা।

টফি-এর প্লাটফর্মে প্রতিভা প্রদর্শনের মাধ্যমে দেশী কনটেন্ট নির্মাতাদের তারকাখ্যাতি এনে দেওয়ার লক্ষ্য নিয়ে চলতি মাসে শুরু হয় ‘টফি স্টার সার্চ’।

নাচ, গান, অভিনয় ও অন্যান্য বিষয়ে পারদর্শী দেশী কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও টফিতে আপলোড করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

আপলোড করা ভিডিওতে মোট ভিউ ও রিয়্যাকশনের উপর ভিত্তি করে দেশের ৮টি বিভাগ থেকে মোট ৪০০ জন অংশগ্রহণকারীকে প্রথম স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে। এই রাউন্ডে প্রতিযোগীদের নির্বাচনের দায়িত্বে থাকবেন ১৪ জন তারকার একটি জুরি প্যানেল।

বাছাইকৃত সেরা ৩০ জন অংশগ্রহণকারী ফাইনাল স্টুডিও রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন, যা ঢাকায় অনুষ্ঠিত হবে। সর্বমোট ১ কোটি টাকা সমমানের আকর্ষণীয় পুরস্কার পাবেন এই ৩০ জন প্রতিযোগী । ‘টফি স্টার সার্চ’ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে: https://toffeestarsearch.com/ । এই প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।

টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, “ খ্যাতিমান এই শিল্পীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দক্ষতা এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবানদের খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মনে করি, তাদের সামনে নিজেদের প্রতিভা পরিদর্শন করে স্বীকৃতি পাওয়া প্রতিযোগীদের জন্য একটি অমূল্য অভিজ্ঞতা হতে চলেছে।”

Jui  Banner Campaign
ট্যাগ: চঞ্চল চৌধুরীটফি স্টার সার্চতারিক আনামপূর্ণিমাবিচারক
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT