ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে মতবিরোধ তৈরি করার দায়ে ইরানে এক সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সেখানকার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উচ্চ আদালতেও মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকায় শনিবার সাংবাদিক রুহোল্লাহ জ্যামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তবে ফ্রান্সে নির্বাসনে থাকা জ্যাম কিভাবে গ্রেপ্তার হয়েছেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে গত বছর ইরাক ভ্রমণের পরেই তাকে আটক করা হয়।
জনপ্রিয় সরকারবিরোধী ফোরামের আমদনিউজ ওয়েবসাইট পরিচালনা করতেন জ্যাম। ২০১৭-১৮ সালের দিকে দেশব্যাপী বিক্ষোভে উস্কানি দেওয়ার ইরান তার বিরুদ্ধে অভিযোগ তোলে।
ওই নেটওয়ার্কের ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে ফলোয়ার লাখ খানেকেরও বেশি। সেখানে বিক্ষোভের ভিডিও এবং ইরান কর্মকর্তাদের হাতে তথ্য নষ্টের ভিডিও শেয়ার করা হয়। ইরানিয়ান সরকার সেটি বন্ধ ঘোষণা করে। কিন্তু পরে আবার অন্য নামে অ্যাকাউন্টটি খোলা হয়।
জ্যামের বিরুদ্ধে ‘করাপশন অন আর্থের’ অভিযোগ আনা হয়। যেটা ইরানের সবচেয়ে কঠোর অভিযোগ। সাধারণত গুপ্তচরবৃত্তি বা ইরান সরকারকে উৎখাতের চেষ্টায় যুক্ত থাকা লোকজনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়।
তবে মৃত্যুদণ্ডর ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।







