‘ছাত্রছাত্রী বা বিক্ষোভকারীদের রাস্তায় নামার আশংকা’র কথা উল্লেখ করে তাদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে একটি রিট সোমবার হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হয়।
এরপর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিটকারি আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপিকে রিটটি ফাইল করে আসতে বলেন এবং দুপুর দেড়টায় এবিষয়ে শুনানির সময় নির্ধারণ করেন।
এই রিটেই কোটা বিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের নিরাপত্তার নামে ডিবি হেফাজত নেয়াকে বেআইনি উল্লেখ করে তাদের মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে।








