চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সহজ নিয়ম চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
অর্থনীতি
A A

অ্যাপ দিয়ে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সহজ নিয়ম চালু করেছে বিকাশ।

এক বিবৃতিতে বিকাশ জানায়, এখন থেকে বাংলাদেশে ইস্যুকৃত ভিসা ক্রেডিট কার্ডের মাসিক বিল খুব সহজেই যেকোন সময় যেকোন স্থান থেকে বিকাশ অ্যাপ দিয়ে পরিশোধ করা যাবে ।

প্রতিষ্ঠানটি জানায়, ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে না দাড়িয়ে কিংবা কাউকে না পাঠিয়ে এখন থেকে বিকাশ দিয়ে সুবিধাজনক সময় ও স্থান থেকে নির্ধারিত তারিখের মধ্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সুযোগ তৈরি হলো। একইসঙ্গে বিল পরিশোধের শেষ দিনগুলোতে ব্যাংক কাউন্টারের ওপর বাড়তি চাপও কমে যাবে।

বিকাশের মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ডের এই বিল পরিশোধ সেবায় প্রযুক্তিগত সহায়তা দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

বিকাশ জানায়, কয়েকটি সহজ ধাপে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে। বিকাশ অ্যাপের পে-বিল আইকনে অথবা সাজেশন বক্স থেকে সরাসরি ভিসা ক্লিক করেই বিল দেয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন গ্রাহক। এরপর ক্রেডিট কার্ড নম্বর, বিলের পরিমান এবং পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে।

ক্রেডিট কার্ডের এই বিল পরিশোধ সেবায় ১ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

Reneta

এই বিষয়ে, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, গ্রাহকের কার্ডের বিল পরিশোধকে আরো নিরবচ্ছিন্ন করতে আমরা এই সেবা চালু করেছি। ‘ক্যাশলেস’ অথবা ‘লেস-ক্যাশ’ সমাজ নির্মাণের যাত্রায় ঝামেলাবিহীন এবং নির্ভরযোগ্য পেমেন্ট সেবা নিশ্চিত করতে কাজ করছে বিকাশ।

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার বলেন, বিকাশের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ ডিজিটাল লেনদেনের ইকো-সিস্টেমকে আরো গতিশীল করবে। এই সেবা সারাদেশে কার্ডের গ্রাহক ও মার্চেন্ট পয়েন্ট বাড়িয়ে ক্যাশলেস লেনদেনের আরো সুযোগ তৈরি করবে। পাশাপাশি গ্রাহক ও ব্যাংক উভয়ের জন্যই স্বাচ্ছন্দ্য বয়ে আনবে।

এই বিষয়ে ভিসার, ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র বলেন, দৈনন্দিন ব্যস্ততায় প্রথাগত বিল পরিশোধ পদ্ধতির চ্যালেঞ্জ গুলোর কারণে গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ডের বিল পরিশোধে ব্যর্থ হন। বিকাশের সাথে পার্টনারশিপের মাধ্যমে বিকাশ অ্যাপ থেকেই ক্রেডিট কার্ড বিল পরিশোধ সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। এই সেবা লাখো ক্রেডিট কার্ড গ্রাহককে স্বাচ্ছন্দ্যে ডিজিটাল মাধ্যমে বিল পরিশোধে সুযোগ দেবে, যা তাদের নগদ অর্থের ব্যবহার কমাতে এবং যথাসময়ে বিল পরিশোধে সক্ষম করে তুলবে।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপ অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT