চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশে খরচ ছাড়াই সেন্ড মানি ‘প্রিয়’ নম্বরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

সারাদেশের সব শ্রেণীর মানুষের প্রয়োজনীয় বিকাশ সেবা সেন্ড মানি করা যাচ্ছে খরচ ছাড়াই।

*২৪৭# হোক বা বিকাশ অ্যাপ এখন গ্রাহক তার প্রিয় ৫টি নম্বরে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করার সুযোগ পাচ্ছেন কোন খরচ ছাড়াই। ফলে ৯০ শতাংশ গ্রাহকেরই সেন্ড মানিতে কোন খরচ থাকছে না। কারণ, এমএফএস লেনদেনের তথ্য-বিশ্লেষণে দেখা যায় প্রায় ৯০ শতাংশ গ্রাহকই প্রতিমাসে গড়ে তিন থেকে চারটি অ্যাকাউন্টে ১৫ থেকে ২০ হাজার করে টাকা পাঠিয়ে থাকেন।

মোবাইলে মুহুর্তেই প্রিয়জনকে সেন্ড মানি বা টাকা পাঠানোর এই সেবা এতটাই মানুষের আস্থা অর্জন করেছে যে টাকা পাঠানোর সর্মাথক শব্দে পরিণত হয়েছে “বিকাশ করা”। সেই সাথে কোন খরচ ছাড়াই টাকা পাঠানোর এই সুযোগ গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরো বেশি আনন্দময় করে তুলছে।
এক স্থান থেকে অন্য স্থানে মুহুর্তেই টাকা পাঠানো সহজ ও ঝামেলামুক্ত করার উপায় খুঁজতে গিয়েই শুরু হয় এমএফএস এর যাত্রা। আর এর সমাধান দিয়েই অল্প সময়ের ব্যবধানে সেন্ড মানি সেবা এতটাই আস্থা অর্জন করে যে টাকা পাঠানোর প্রতিশব্দ হয়ে যায় ‘বিকাশ করা’।

Banglabid

ব্যাংকিং চ্যানেলের বাইরে থাকা বিশাল সংখ্যক জনগোষ্ঠিকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনার ক্ষেত্রেও সেন্ড মানি সেবা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। প্রতিটা সেন্ড মানির সাথে জড়িয়ে থাকে পরিবার ও প্রিয়জনের ভালোবাসার গল্প।

পরিবার প্রিয়জনকে গ্রামে রেখে শহর–উপশহরগুলোতে যারা জীবিকার তাগিদে ছুটে বেড়ান, দিনশেষে আয়ের টাকা পরিবারকে পাঠাতে সেন্ড মানি সেবাটি তাদের কাছে আশীর্বাদের মত। এছাড়া যখনই প্রয়োজন তখনই যেকোন স্থান থেকে টাকা পাঠাতে বিকাশের চেয়ে সহজ উপায় আর হয় না। পাঠানো টাকা সহজেই প্রয়োজনমত খরচও করতে পারেন প্রাপক।

যে কোন ডিজিটাল উদ্ভাবনী সেবার পিছনে মূল অনুঘটক হিসেবে কাজ করে তথ্য-উপাত্ত বিশ্লেষণ। তথ্যই উদ্ভাবনকে বাস্তবিক রূপ দিতে সবচেয়ে বেশি সহায়তা করে। বিকাশের নেয়া উদ্যোগের পেছনেও রয়েছে তথ্য ভিত্তিক যৌক্তিকতা এবং একই সাথে গ্রাহকদের জন্য ভালো কিছু করার প্রত্যয়।

Reneta

বিকাশে প্রিয় নম্বর যুক্ত করা খুবই সহজ। *২৪৭# বা বিকাশ অ্যাপ ব্যবহার করে গ্রাহক সহজেই তার বিকাশ অ্যাকাউন্টে প্রিয় নম্বরগুলো যুক্ত করে নিতে পারছেন। প্রয়োজনে পরবর্তী মাসে প্রিয় নম্বর পরিবর্তনও করার সুযোগ আছে।

সূত্রানুসারে চালু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিশাল সংখ্যক গ্রাহক তাদের বিকাশ প্রিয় নম্বর সংযুক্ত করে নিয়েছেন এবং *২৪৭# ও বিকাশ অ্যাপ থেকে কোন খরচ ছাড়াই সেন্ড মানি সেবা নিচ্ছেন। যে অল্প সংখ্যক গ্রাহক ২৫ হাজার টাকার বেশি টাকা পাঠান তারা ৫০ হাজার টাকা পর্যন্ত আগের চার্জেই টাকা পাঠাতে পারছেন।

মূল বিষয়টি হচ্ছে, প্রিয় পাঁচটি নম্বরে সেন্ড মানি ফ্রি সেবাটি নিলে ২৫ হাজার টাকা পর্যন্ত গ্রাহকের টাকা পাঠানোর কোনই খরচ থাকবে না। দেশের প্রায় ৯ কোটির বেশি মানুষের হাতে মোবাইল ফোন থাকলেও ৬৯% ব্যবহার করেন ফিচার ফোন। ফিচার ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি চ্যানেলই ব্যবহার করে থাকেন। যারা *২৪৭# ব্যবহার করছেন বা যারা বিকাশ অ্যাপ ব্যবহার করছেন উভয় শ্রেণীর গ্রাহকের জন্যই নতুন এই উদ্যোগে সেন্ড মানি ফ্রি হয়ে গেল। ফলে সব শ্রেণীর গ্রাহকই সেন্ড মানি করতে এজেন্ট বা অন্য কারো উপর নির্ভরশীল হওয়ার চেয়ে নিজের অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করার সেবা ব্যবহারে বেশি উৎসাহিত হবেন।

তাছাড়া যেকোন নম্বরে ১০০টাকা পর্যন্ত সেন্ড মানিতে কোন খরচ থাকছে না। বিকাশ অ্যাপ ও *২৪৭# উভয় মাধ্যমেই এই খরচ ছাড়া সেন্ড মানির সুযোগ নিতে পারছেন সকল গ্রাহক।

সাধারণ মানুষের আর্থিক লেনদেন কম খরচে, ঝামেলামুক্ত ও সহজ করার প্রত্যয় নিয়ে বিকাশ নিত্যনতুন যে পদক্ষেপ নিচ্ছে সেন্ড মানির জন্য নেয়া এই উদ্যোগ তারই একটি অংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারি কর্মকর্তাকে গুলি করে ইউটিউবে সাবেক এমপির স্বীকার!

আগস্ট ১০, ২০২৬

যে গল্প শুনেই আগ্রহী হন আফজাল-মিমি!

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT