বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতেও উদযাপিত হয়েছে নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিন। চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত অনুষ্ঠনে নায়করাজকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত সহকর্মীরা।
নায়করাজের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে আগে থেকে অপেক্ষা করছিলেন তার ভক্তরা। কেক কেটে উদযাপন করা হয় তার ৭৫ তম জন্মদিন।
পরিচালক থেকে নায়ক-নায়িকাসহ চলচ্চিত্র শিল্পের সঙ্গে সম্পৃক্তরা শোনান মহানায়কের সঙ্গে তাদের রঙিন সব গল্প। কীর্তিমান এই অভিনেতাকে শুভেচ্ছা জানান চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা।
সহকর্মীদের কথা শুনে বার বার আবেগে আপ্লুত হয়ে পড়েন নায়করাজ। কৃতজ্ঞতা জানান সবার প্রতি।
সবার প্রিয় নায়ক সবার মাঝে বেঁচে থাকবেন দীর্ঘকাল, এমন প্রত্যাশা জানানো হয় জন্মদিনের অনুষ্ঠান থেকে।






