চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপি ক্ষমতায় থাকাকালে বিদেশি প্রভুদের ইশারায় দেশ চালাতো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ৩০, মে ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি ক্ষমতায় থাকাকালে বিদেশি প্রভুদের ইশারায় দেশ চালাতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপিই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিলো, আওয়ামী লীগ নয়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশকে বিশ্বের মাঝে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

রোববার বিকেলে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগের বিদেশে বন্ধু আছে, প্রভু নেই। বরং বিএনপির বিদেশে প্রভু আছে, বন্ধু নেই।

ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার রাজনীতি সরকার করে না। বিএনপি’র অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অসহিষ্ণুতা, এটাই তাদের ইতিহাস।

সরকার বেগম জিয়ার ইস্যুতে যতটা উদার ও মানবিক দিক দিয়ে বিবেচনা করছে বিএনপি তারচেয়ে বেশি রাজনীতি করছে বলে মনে করেন ওবায়দুল কাদের।

Reneta

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, স্বাধীন ও ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতীয় স্বার্থে কারো কাছে মাথা নত করেনি আওয়ামী লীগ সরকার।

বিএনপি নেতাদের গণতান্ত্রিক উদার রাষ্ট্রের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, তারা কাদের সাথে নিয়ে গণতান্ত্রিক উদার রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? সাম্প্রদায়িক অপশক্তি, আর ধর্মীয় বিভেদ রচনাকারীদের নিয়ে?

গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠার বিষয় নয়, এটি দীর্ঘ পথচলা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে যে অব্যাহত যাত্রা, তাতে পদে পদে বাধা দিয়ে বিএনপি এখন কোন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন? জণগণ বিএনপির কাছে দায়িত্বশীলতা প্রত্যাশা করে কিন্তু তারা দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে, সহযোগিতা না করে বরং গণতন্ত্রের চলমান ধারাকে রূদ্ধ করতেই প্রকাশ্য – অপ্রকাশ্য নানানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT