বিএনপি ঐক্যের নামে সরকার হটাতে চায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই মুহূর্তে যে ঐক্য দরকার তা হলো সম্প্রাদায়িক উগ্রবাদ হটানোর ঐক্য। সরকার পরিবর্তন হবে আরেকটা নির্বাচনের মাধ্যমে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত হন। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।








