চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি বাড়ি কাজ করতেন সুবাসিনী, তাকে নিয়ে দেবের ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৮
বিনোদন
A A

মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন সুবাসিনী দেবী নামের এক সাধারণ নারী। কিন্তু এখন তিনি একটি হাসপাতালের মালিক। খেয়ে না খেয়ে মানুষের জন্যই ফ্রিতে চিকিৎসা দিতেই হাসপাতালটি নির্মাণ করেছেন তিনি। এর পেছনে রয়েছে নিজের স্বামীর বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করার বেদনাদায়ক ঘটনা। সুবাসিনী দেবীর ব্যক্তিগত এমন গল্পেই এবার নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন অভিনেতা ও প্রযোজক দেব।

কিছু করার সৎ সাহস থাকলে অর্থের যোগান কোনো সমস্যায় নয়, এমনটাই মনে করতেন সুবাসিনী। আর তাইতো মানুষের বাড়ি গিয়ে টাকার বিনিময়ে কাজ করতেন যে নারী, সেই তিনিই নিজের শ্রমে ঘামে গড়ে তুলেছেন হিউম্যানিটি হাসপাতাল। যেখানে টাকার বিনিময়ে সমাজের যারা চিকিৎসা নিতে পারছে না, তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা দেয়া হয়।

খেয়ে না খেয়ে হাসপাতাল গড়ে তোলার পেছনে আছে বেদনার গল্প। সুবাসিনীর মুখ থেকে শোনা যায়, তার স্বামীর বিনা চিকিৎসায় মৃত্যু হওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। এতো অসহায় লেগেছিলো স্বামীর মৃত্যুর দিনে। আর সেদিনই তিনি মনে মনে এমন একটি হাসপাতাল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। শপথ নেন, বিনা চিকিৎসায় কাছের কাউকে তিনি মৃত্যু বরণ করতে দিবেন না। এবং সত্যি সত্যি তার ইচ্ছার কাছে হার মানে অর্থের যোগান। একাই স্ট্রাগল করে গড়ে তুলেন একটি হাসপাতাল।

সুবাসিনী দেবী ছেলেকেও ডাক্তারি পড়িয়েছেন। মুমূর্ষু রোগীদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছেন নিজের হাসপাতালে। এমন নারীর জীবনী নিয়েই এবার টলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। যার নাম ‘পদ্মশ্রী সুবাসিনী মিস্ত্রী’। আর এই ছবিটিই প্রযোজনা করতে এগিয়ে এসেছেন চিত্রনায়ক ও প্রযোজক দেব। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে একটি অনুষ্ঠানের মাধ্যমে এমন একটি ছবির ঘোষণা দেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং সুবাসিনী দেবী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেব
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT