চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ফেরার পথে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
১:৪৬ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২২
জনপদ, পটুয়াখালী
A A

পটুয়াখালীর দূর্গাপুরে ইউসুফ মৃধা নামে এক ওষুধ ব্যবসায়ীকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের বড় মেয়ে ইশিতা সাংবাদিকদের জানান, গভীর রাতেও বাড়ী না ফেরা এবং মোবাইল ফোন বন্ধ থাকায় লোকজন তাকে খুঁজতে বের হয়। এরপর রাত পৌনে ১২টার দিকে পথে মুগডাল ক্ষেতে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

সমস্ত শরীরে কোপানো ইউসুফ মৃধাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ ও কর্মকর্তারা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থল ঘিরে নিহতের ভাঙ্গা চশমা, টর্চলাইটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

সদর থানার ওসি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে অবস্থান ছাড়ায় ডিবি পুলিশসহ পুলিশের কয়েকটি দল হত্যাকারীদের ধরতে অভিযানে নেমেছে। হত্যাকারীদের শনাক্ত করা না গেলেও বাড়ীর জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে জানান সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, নিহত ইউসুফ মৃধা নতুন বাড়ী নির্মাণ শুরু করলে কিছু অংশীদারদের সাথে বিরোধ দেখা দেয়ায় শালিসে বিরোধ সংক্রান্ত জমি মাপার কাজ শেষ করে আজ শনিবার রায় দেয়ার কথা ছিল।

Reneta

নিহত ইউসুফ মৃধার স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পটুয়াখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT