চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাড়ি পাঠানোর আগ পর্যন্ত মুক্তামনিকে ঝুঁকিমুক্ত বলতে পারছি না’

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৮:১৬ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
স্বাস্থ্য
A A

গত ৫ আগস্ট বায়োসপি পর শনিবার প্রথম অস্ত্রোপচারের পর ডাক্তাররা বলছেন মুক্তামনির হাত বাঁচানো গেছে। তবে স্বাভাবিক করতে আরও কয়েকটি অপারেশন দরকার। তবে মুক্তামনি পুরোপুরি ঝুঁকিমুক্ত কিনা সে সম্পর্কে শেষ কথা বলার সময় এখনও আসেনি বলে মনে করছেন তারা।

শনিবার অপারেশনের পর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম চ্যানেল আই অনলাইনকে বলেন: আজ প্রথম অস্ত্রোপচার করার পর মুক্তামনির আক্রান্ত হাতটাকে বাঁচানো গেছে। তবে স্বাভাবিক করতে আরও কয়েকটি অপারেশন দরকার।

মুক্তামনি পুরোপুরি ঝুঁকিমুক্ত কিনা এমন প্রশ্নের জবাবে মুক্তামনির অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া  ডা. কালাম বলেন: যে প্রত্যাশা নিয়ে আমরা চিকিৎসা শুরু করেছিলাম, তার খুব কাছাকাছি পৌঁছেছি। তবে মুক্তামনি পুরোপুরি ঝুঁকিমুক্ত কি না তা বলার সময় এখনও আসেনি। আরও অনেক দুর যেতে হবে।

‘‘যেদিন মুক্তামনিকে এখান থেকে বাড়ি পাঠাতে পারব সেদিনই বলতে পারব সে পুরোপুরি ঝুঁকিমুক্ত’’ বলেন ডা. কালাম।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়। এর আগে সকাল পৌনে আটটায় মুক্তমনিকে ওটিতে নেয়া হয়।

অধ্যাপক ডা. আবুল কালামের নেতৃত্বে মুক্তামনির অপারেশনে অংশ নেন ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক সাজ্জাদ খোন্দকার, অধ্যাপক রায়হানা আউয়াল, দুইজন সহযোগী অধ্যাপক, সাত জন সহকারী অধ্যাপকসহ অন্যান্য চিকিৎসক এবং ঢামেক হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসন প্রমুখ। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অ্যানেসথেশিয়া বিভাগের চারজন চিকিৎসকও এই অস্ত্রোপচারে অংশ নেন।

Reneta

সাতক্ষীরার মেয়ে মুক্তামনির দেহে জন্মের দেড় বছর পর একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর সেটি গাছের গুড়ির রূপ নিয়ে বড় হতে হতে ডান হাত শরীরের চেয়ে ভারী হয়ে উঠেছে। তার এই বিরল রোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয়া হয়।

১১ জুলাই সাতক্ষীরা সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন। ১২ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

জুলাই ৮, ২০২৬

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT