কয়েক দফা কমানোর পর স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫শ’১৬ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস, সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হবে ৪৩ হাজার ২শ’৭৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হবে ৪১ হাজার ১শ’৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হবে ৩৪ হাজার ৫শ ২৫টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রূপার দামও। প্রতি ভরিতে রূপার দাম বেড়েছে ৫৮ টাকা। সর্বশেষ চলতি মাসের প্রথম দিকে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।







