চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস্তিল দিবসে অস্ত্র হাতে উড়ন্ত ফরাসি সৈন্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফ্রান্সে প্রতিবছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে বাস্তিল দিবস। এবারের দিবসে অস্ত্র হাতে হোভারবোর্ডে করে আকাশে উড়েছেন এক ফরাসি সৈন্য। সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এদিন দ্রুতগতির এই হোভারবোর্ডে করে আকাশে এর আবিষ্কারক ফ্রাংক জাপাতা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিনগুলোর অন্যতম ১৪ জুলাই ঐতিহাসিক বাস্তিল দিবস। ফ্রান্সের জাতীয় উৎসবের দিন। এবছরও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

এবারের উদযাপনে অন্যতম আকর্ষণ ছিল এই হোভারবোর্ডে অস্ত্রধারী সৈন্যদের আকাশে উড়া। সাবেক জেটস্কি চ্যাম্পিয়ন এবং সেনাবাহিনীর রিজার্ভ সদস্য ফ্যাংক জাপাতা অস্ত্রে সজ্জিত হয়ে হোভারবোর্ডে করে অনেক মানুষের ভিড়ের উপর দিয়ে আকাশে উড়ে যান। এই হোভারবোর্ড ফ্রাংক জাপাতারই আবিষ্কার।

Banglabid

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ ইউরোপীয় নেতারা এই হোভারবোর্ডের প্রশংসা করেছেন। এদিন তাদের মাথার উপর দিয়েই উড়ে গেছে জেটচালিত এই হোভারবোর্ড।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি বলেন, উড়ন্ত সৈন্য আবিষ্কারের প্রযুক্তি ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে জায়গা করে নিতে পারে। বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহার করে দেখা যেতে পারে। যেমন কোন যৌক্তিক ক্ষেত্র বা আক্রমণের শিকার হওয়া কোন ক্ষেত্রে এটি ব্যবহার করে দেখা যেতে পারে।

এবছর বাস্তিল দিবস উদযাপনে এই ‘‘উড়ন্ত সৈন্য’’ চার হাজারের বেশি এবং একশ’র মতো বিমানের পাশাপাশি আকাশে উড়ে বেড়ায়।

Reneta

ঘণ্টায় ১৯০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এই ফ্লাইবোর্ড মূলত পানির উপর দিয়ে চলার উপযোগী করে তৈরি করা হয়েছে। তবে স্থলের উপর দিয়েই এটি উড়তে অভ্যস্ত। ইতোমধ্যে ফরাসি সেনাবাহিনী এই ফ্লাইবোর্ড তৈরিতে অর্থায়ন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬

এবার বনানীর যাত্রাবিরতিতে ‘মলূয়া’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT