চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হলেন গায়ক ও সংগীত পরিচালক পিন্টু ঘোষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক পিন্টু ঘোষ পুত্র সন্তানের বাবা হয়েছেন। শুক্রবার দুপুর ১২ টা ৩২ মিনিটে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ডাক্তার শারমিন আব্বাসির তত্ত্বাবধানে তার স্ত্রী সুকন্যা মজুমদার ঘোষের কোলজুড়ে জন্ম নেন ফুটফুটে পুত্র সন্তান।

চ্যানেল আই অনলাইনকে পিন্টু ঘোষ জানান, নবজাতক ও তার মা দুজনেই খুব ভালো আছেন। তার মা (সুকন্যা) আগেই নাম ঠিক করে রেখেছিল ‘রুদ্রাংশ’। দু-তিন দিনের মধ্যে বাসায় ফিরবে তারা। তিনি বলেন, বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। যারা আমাদেরকে ভালোবাসেন তাদের প্রতিও কৃতজ্ঞতা।

ব্যান্ডদল চিরকুটের গায়ক ও মিউজিসিয়ান ছিলেন পিন্টু ঘোষ। ২০১৬ সালের নভেম্বরে চিরকুট ছেড়ে তিনি এখন একলা চলো নীতিতে চলছেন। নিজেই গাইছেন, চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন।

অজ্ঞাতনামা, হালদা ছবির সংগীত পরিচালক তিনি। গানও গেয়েছেন ছবিগুলোতে। বেশকিছু এরমধ্যে জনপ্রিয়তাও পেয়েছে।

পাশপাশি তার স্ত্রী সুকন্যা মজুমদার ঘোষও গান করেন। সম্প্রতি মুক্তি পাওয়া তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ একসঙ্গে একটি গানও গেয়েছেন তারা। এরআগে ‘অজ্ঞাতনামা’ ছবিতেও গান করেছেন পিন্টু ও সুকন্যা।

২০১৪ সালের ৭ মার্চ বিয়ে করেন পিন্টু ঘোষ ও সুকন্যা মজুমদার ঘোষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরকুটপিন্টু ঘোষলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT