চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা দিবসে নতুন লুকে মেসি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২০১৫ সালের পর থেকে গালে দাড়ি যেন সমার্থক শব্দই হয়ে গিয়েছিল লিওনেল মেসির। শখের বশে নাকি জাতীয় দলে ব্যর্থতা স্মরণে রাখতেই শ্মশ্রুমণ্ডিত হয়ে থাকতেন আর্জেন্টাইন মহাতারকা সেটা কেবল তিনিই ভালো জানতেন! যে কারণেই হোক, মেসির গালের সেই দাড়ি আপাতত অতীত। বাবা দিবসে আগের রূপে ফিরে যেন চমকে দিলেন এলএম টেন।

করোনাভাইরাসের কারণে ইউরোপজুড়ে খেলাধুলার আসর স্থগিত হয়ে পড়ায় খেলোয়াড়দের হাতে এখন অখণ্ড অবসর। ফুটবলাররা যে যার মতো করে হয় কোয়ারেন্টাইনে, নয়তো স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে আছেন। সময় দিচ্ছেন পরিবারকে।

খেলাধুলার বাইরে পরিবার অন্তঃপ্রাণ বলে খ্যাতি আছে মেসির। অবসর সময়ে স্ত্রী, তিন ছেলেকে সময় দিতে পছন্দ করেন বার্সেলোনা অধিনায়ক। স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জ ও তিন ছেলে থিয়াগো, মাত্তেও এবং সিরোকে নিয়ে তার সুখের সংসার।

করোনার কারণে গৃহবন্দী থাকলেও সময়টা ভালোই যাচ্ছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকার। প্রায় সারাবছর ফুটবল নিয়ে ব্যস্ত থাকতে হয় বলেই হয়তো করোনার কারণে পাওয়া হঠাৎ অবসরটাতে তিন ছেলেকে নিয়ে সময় কাটছে তার।

অবসরের সময়টাতে অনেকটা চমকের মতো চলে এসেছে বিশ্ব বাবা দিবস। তাই মেসিও বোধহয় চমকে দিতে চাইলেন ছেলেদের। ২০১৫ সালের পর এই প্রথম দাড়িছাড়া মেসি ও তার তিন ছেলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোকুজ্জ। শিরোনামে লিখেছেন, ‘বিশ্ব বাবা দিবস মেসি। ছেলেদের জন্য দারুণ এক উদাহরণ হয়ে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। এই ছেলেরা প্রতিদিন তোমাকে আরও বেশি করে ভালোবাসবে। চলো দিনটা উদযাপন করি।’

২০১৫ সালে শখের বশে দাড়ি রাখলেও সে বছর কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ার পর আর দাড়ি কাটেননি মেসি। ২০১৮ সালে অবশ্য খানিকটা ছোট করেছিলেন, তারপরও গালে খোঁচা খোঁচা কিছুটা ছিলই। ২০২০ সালে এসে যেন দাড়ির সঙ্গে সখ্যতা ঝেরে ফেললেন ফুটবলের এই মহাতারকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT