নানান কারণে প্রায়ই সামাজিক মাধ্যমে আক্রমণ শিকার হতে হয় বলিউড বাদশা শাহরুখ খানকে। তাতে মাঝে মাঝে কিছুটা কষ্টও ছুঁয়ে যায় তাকে।
সম্প্রতি তেমনই এক কষ্টের কথা টুইট বার্তায় প্রকাশ করেছেন তিনি। কষ্টটা গাঢ় বলেই নিজের বাবাকে স্মরণ করেছেন ওই টুইটে।
টুইটে কিং খান লিখেছেন, ‘আমি আমার স্বাধীনতা সংগ্রামী বাবার উপদেশ মেনে চলি। তিনি আমাকে বলেছিলেন, তুমি যতো বেশি চুপ থাকবে, ততো বেশি কথা শুনতে পাবে। ভালো হয়েছে বাবা বেঁচে নেই। মানুষ যা বলছে তা শুনতে পেলে সে অনেক কষ্ট পেত।’
অবশ্য কেনো এমন পোস্ট; তার কোনো ব্যাখ্যা দেননি তিনি। তবে শাহরুখ ভক্তরা নিশ্চিত কোনো একটি বিষয়ে দারুণ কষ্ট পেয়েছেন শাহরুখ।
‘দ্য রিং ইন অ্যামস্টারডাম’ সিনেমা নিয়ে কাজ করছেন বলিউড এ সুপারস্টার। ইমতিয়াজ আলী পরিচালনায় এ ছবিতে শাহরুখে বিপরীতে অভিনয় করছেন ‘সুলতান’ খ্যাত আনুশকা শর্মা।







