চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ-বেটার ঝলমলে জন্মদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তার ছেলে সাহেল মর্তুজার জন্মদিন আজ।

৩৪ বছরে পা দেওয়া মাশরাফি ১৯৮৩ সালের নড়াইলে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম কৌশিক। অন্যদিকে দু-বছরে পা দেওয়া মাশরাফির একমাত্র ছেলে সাহেল ঢাকায় জন্মগ্রহণ করেন।

পাড়ার মাঠে বল হাতে গতি ছোটানো মাশরাফি প্রথমে সুযোগ পান অনূর্ধ্ব-১৯ দলে। সেখান থেকেই তিনি চোখে পড়েন ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের। তার হাতে পড়েই ক্যারিয়ার বদলে যায় মাশরাফির। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি প্রথম শ্রেণির কোনো ম্যাচ না খেলেই টেস্টে অভিষিক্ত হন।

ইনজুরির কারণে টেস্ট ক্যারিয়ার দীর্ঘ হয়নি মাশরাফির। মাত্র ৩৬ টেস্ট খেলে নিয়েছেন ৭৮ উইকেট। একই সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ৭৯৭।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে খেলেছেন তিনি- ১৬৩টি। উইকেট পেয়েছেন ২০৮টি, আর রান ১ হাজার ৪৫০।

নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৫টি বছর পার করে ফেলেছেন ক্যারিয়ারের। ২০০৬ সালে এক পঞ্জিকাবর্ষে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেট শিকারি বোলার।

Reneta

তিনি ওই বছর নিয়েছিলেন ৪৯ উইকেট। তারই নেতৃত্বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ খেলেছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল।

তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট স্বর্ণালী যুগে প্রবেশ করেছে। ২০১৪ সালে নতুন করে বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি।

দেশের মাটিতে টানা ৫ম সিরিজ জয়ের রেকর্ডও হয়েছে নড়াইল এক্সপ্রেসের সময়েই। মাশরাফির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আই পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফি বিন মর্তুজা
শেয়ারTweetPin

সর্বশেষ

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT