চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানের ঐতিহ্যবাহী রাজপূন্যাহ উৎসব আসলে কী?

হাসান ইসমাইলহাসান ইসমাইল
৬:০১ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
জনপদ, বান্দরবান
A A

বান্দরবানে বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী জুমিয়া খাজনা আদায়ের উৎসব ১৪০তম বোমাং রাজপূন্যাহ শুরু হয়েছে। বোমাং সার্কেলের ৩৭ তম রাজা প্রকৌশলী উচপ্রু বৃহস্পতিবার দুপুরে পুরাতন রাজাবাড়ীতে রাজপূন্যাহর মূল উৎসবস্থলে যোগ দেন। তিনি রাজবাড়ী থেকে ঐতিহ্যবাহী পোষাকে পাইক-পেয়াদা, উজির-নাজির ও দূর-দূরান্ত থেকে আসা প্রজাদের সঙ্গে নিয়ে উৎসবে যোগ দেন।

এর আগে এক শোভাযাত্রায় যোগ দেন রাজা উচপ্রু। শোভাযাত্রায় রাজা বাহাদুরের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, চট্টগ্রাম সেনা রিজিয়নের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সালেহীন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ অংশ নেন ।

পরে উৎসবস্থলে অতিথিরা বক্তব্য রাখেন। এসময় বোমাং সার্কেলের ১০৯ টি মৌজার হেডম্যানরা (মৌজা প্রধান) প্রজাদের কাছ থেকে আদায় করা বাৎসরিক খাজনা ও ঐতিহ্যবাহী উপহার রাজার হাতে তুলে দেন। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত এই খাজনা আদায় চলবে।

রাজপূন্যাহ উৎসব ঘিরে শহরের রাজার মাঠে তিন দিনব্যাপী লোকজ মেলা বসেছে। মেলায় মৃত্যুকূপ, বিচিত্রানুষ্ঠান, যাত্রাপালা, পুতুল নাচসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। জেলার প্রত্যন্ত এলাকা থেকে জুমিয়া নারী-পুরুষ শহরে ভিড় করেছে। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বান্দরবান
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT