চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

হাসান ইসমাইল হাসান ইসমাইল
১২:২২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের সদর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার রাত ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

বান্দরবানের সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো: আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো: আলমগীর জানান, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে একজন নারীর মারা যাওয়ার খবর পেয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে,রিপোর্ট আসার পর জানা যাবে বিস্তারিত।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সুত্রে জানা যায়, কয়েকদিন ধরে মহিলাটি শ্বাসকষ্টে ভুগছিলেন ও নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন, গেল রাতে হঠাৎ করে তার মৃত্যু হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওয়ার্ড ইউপি সদস্যকে খবরটি জানায়, পরে ইউপি সদস্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর নিহতের নমুনা সংগ্রহ করা হয় এবং তাকে দাফন করা হয়।

এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.হাবিবুল হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে স্বাস্থ্যকর্মীদের পাঠিয়েছি এবং সামজিক দূরত্ব মেনে তার দাফন কাজ সম্পন্ন করেছি, তার বাড়ির আশপাশ লকডাউন করে রাখা হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এ পর্যন্ত বান্দরবান জেলার ৭টি উপজেলা থেকে ৪শত ২৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আজ পর্যন্ত ২১৯ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে তার মধ্যে ৫ জনের নমুনায় পজেটিভ পাওয়া গেছে। আক্রান্ত ৫ জন হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে তার মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা উপসর্গকরোনাভাইরাসবান্দরবান
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT