চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড্ডার আস্তানা থেকে দুই জঙ্গি গ্রেফতার

পরাগ আজিম পরাগ আজিম
৭:১৭ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর উত্তর বাড্ডার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। তারা আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে ডিবি।

এ অভিযানের সময় জঙ্গিদের হামলায় এক ডিবি কর্মকর্তা আহত হন।

শুক্রবার রাত ৮টার দিকে বাড্ডার সাঁতারকুল রোডের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। ওইসময় জঙ্গিরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে বাহাউদ্দিন ফারুকী নামে এক ডিবি পরিদর্শক আহন হন। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা  হয়েছে। প্রায় চার ঘণ্টার অভিযানের পর দুই জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, অভিযানের সময় দু’জন গ্রেফতার হয়। তাদের একজন বাহাউদ্দিনকে আহত করেছে। সে বর্তমানে হাসপাতালে রয়েছে, তবে আশঙ্কামুক্ত। ঘটনাস্থলে বেশ কিছু চাপাতি, বিভিন্ন ধরনের গুলি ও অন্যান্য জিনিসের আলামত রয়েছে, ডিবি সেগুলো সংগ্রহ করেছে। এ পর্যন্ত আমরা যা পেয়েছি, তাতে প্রতীয়মান হয় যে, তারা আনসারুল্লাহ বাংলাটিমের গুরুত্বপূর্ণ সদস্য।

এক জঙ্গিকে আটক করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ডিবির ওপর হামলা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ দেখি হ্যান্ডকাফ পড়া এক লোক দৌঁড়াচ্ছে, ডিবির লোকও তার পেছনে পেছনে দৌঁড়াচ্ছে। তাকে ধরে আমরা ডিবির কাছে দেই। কিছুদূর যাওয়ার পর এক লোক আল্লাহু আকবর বলে কোমর থেকে কিছু একটা বের করে হামলা শুরু করলে গোলাগুলি আরম্ভ হয়ে যায়।

যে বাড়ি থেকে জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে সে বাড়ির মালিকসহ এগারোজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসারুল্লাহ বাংলাটিমজঙ্গিজঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT