চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালির গৌরবের মাস, গর্বের মাস

ওবায়দুল রশিদওবায়দুল রশিদ
৯:৪১ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

বাঙালির গৌরব আর গর্বের মাস মার্চ। এ মাসেই ঘোষিত হয় বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা, মুক্তিকামী বাঙালির স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে দেশকে মুক্ত করার জন্য মরণপণ লড়াইয়ে।

৭০ এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে তখনও ক্ষমতা হস্তান্তর করেনি পাকিস্তানের সামরিক জান্তা। কথা ছিলো ৭১ এর ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসবে।

কিন্তু একাত্তরের পয়লা মার্চ বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের মোড় ঘোরানোর দিনে, এক আকস্মিক বেতার ভাষণে পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান ৩ মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেন। বাঙালিকে শৃঙ্খলে রাখার চক্রান্ত প্রতিরোধের শুরু হয় এদিন। আর প্রতিবাদে গর্জে ওঠে পুরো জাতি।

হোটেল পূর্বাণীতে জরুরি বৈঠকে বসেন আওয়ামী লীগের গণপরিষদ সদস্যরা। সিদ্ধান্ত হয় ২ মার্চ ঢাকায় আর ৩ মার্চ সারাদেশে হরতাল। ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভা। সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানান, রেসকোর্স ময়দানেই দেয়া হবে পূর্ণাঙ্গ কর্মসূচি।

এ দিন ঢাকায় চলছিলো পাকিস্তান ক্রিকেট টিম বনাম বিশ্ব একাদশের ৪ দিনের বেসরকারী টেস্ট ম্যাচ। সেদিনের ঘোষণার পর, প্রতিবাদে ফেঁটে পড়ে পুুড়ো স্টেডিয়াম। বন্ধ হয়ে যায় খেলাটি।

এ মাসের সূর্যে মিশে আছে বাঙালির রক্তের রং, লাল সবুজ পতাকায় যা গৌরব চিহ্ন হয়ে আছে। বছর ঘুরে বাঙালির কাছে মার্চ আসে লাল-সবুজের গর্বের পতাকা উড়িয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাত্তরগর্বের মাস মার্চযুদ্ধলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন কবে?

মে ১০, ২০২৬

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

মে ১০, ২০২৬

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মে ১০, ২০২৬

গলায় ছুরি ধরে শিশু ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক যুবক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT