সাউথ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট করে জয়ের লক্ষ্য নাগালেই রেখেছে বাংলাদেশ। ডারবান টেস্টের শেষ ইনিংসে বাংলাদেশ ২৭৪ রান করতে পারলেই হবে নতুন ইতিহাস। চতুর্থ দিনের খেলা বাকি রয়েছে ২৮ ওভার।
চা-বিরতির পর ঝটপট উইকেট হারিয়ে ২০৪ রানে থামে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ৬৯ রানে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে।
দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রের ইঙ্গিত দিয়েছিল সাউথ আফ্রিকা। ১১৬ রানের মাথায় তাসকিন আহমেদের বলে স্বাগতিক অধিনায়ক ডিন এলগার ফিফটি পেরিয়ে (৬৪) এলবিডব্লিউ হওয়ার পর আর জুটি গড়তে পারেনি কেউ। শেষ ৮৮ রানে ৯ উইকেট হারিয়ে দুইশ পেরিয়ে গুটিয়ে যায় তারা।
মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন নেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন চোট পাওয়া তাসকিন আহমেদ।
প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা করে ৩৬৭। জবাবে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের অসাধারণ সেঞ্চুরিতে ২৯৮ রান তোলে।







