চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের মানুষ ধর্মভীরু, এদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই’

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
২:০৬ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মযুদ্ধের নামে জঙ্গি কর্মকান্ডে জড়িত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

ইতালিয়ান নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনা ও অস্ট্রেলিয়ার দল নিরাপত্তা বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন।

সোমবার সন্ধ্যায় সুইমিং শেষে গুলশান ১ এর ৯০ নম্বর সড়ক দিয়ে বাসায় ফেরার সময় ইতালীয় নাগরিক, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা ট্রাভেলা সিজারকে পরপর ৩টি গুলি করে ৩ যুবক। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার তদন্তে থানা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে সব ক’টি গোয়েন্দা সংস্থা। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, মোটরসাইকেল চালকসহ ৩ যুবক ‘কিলিং মিশনে’ অংশ নেয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের পেছনে এনজিও নিয়ে বিরোধ, পূর্বশত্রুতা অথবা কোনো জঙ্গি সংগঠন জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

দুপুরে হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনারসহ গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, টার্গেট করেই এনজিও কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আইএস এর দেয়া বিবৃতি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ‘কথিত’ এই বিবৃতির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Reneta

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইটালিয়ান নাগরিক হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করতে আমরা চেষ্টা করছি। খুব শীঘ্রই এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে সক্ষম হবো।

দেশে আইএস রয়েছে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্ম বিষয়ে যুদ্ধ করে না। আমি মনে করি এদেশে আইএস’র কোনো অসিস্ত্ব নেই।

হত্যাকাণ্ডের ঘটনায় গুলশান থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে হত্যা মামলা করা হয়েছে। সকালে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়না তদন্ত শেষে ডাক্তাররা জানান, নিহতের শরীরে ৩টি গুলি লেগেছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশে এসেছিলেন ট্রাভেলা সিজার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিদেশী নাগরিক খুনবিদেশী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT