চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয়া হবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

ভারতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় দেয়া হবে না। সন্ত্রাসবাদের প্রতি আমাদের জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন: বাংলাদেশের উন্নয়ন ভারতের জন্য খুশি ও প্রেরণার। বিগত ৫ বছরের মতো আগামী ৫ বছর দুই দেশের সম্পর্ক আরো উচ্চতায় পৌঁছাবে।

বিআরটিসিকে ১১শ’ বাস-ট্রাক সরবরাহসহ ৪টি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরে দু’দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে প্রকল্পগুলো উদ্বোধন করে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী যোগ করেন: নিরাপত্তা, বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে যে সহযোগিতার হাত সম্প্রসারিত হয়েছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

দুই প্রধানমন্ত্রী ভারত সরকারের অনুদানে তৈরি জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন।

এছাড়াও পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় ১১টি পানি শোধনাগার এবং বাংলাদেশে সার্কের ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পও উদ্বোধন করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

Reneta

সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের জন্য পরস্পরকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন। নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, উদ্বোধন করা প্রকল্পগুলো জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT