প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও ভারতের বিপক্ষে আকাঙ্খিত ম্যাচটি শুরু হচ্ছে ঠিক সময়েই। নিউইয়র্কের আবহাওয়াও বেশ ভালো। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে দুই দলের টি-টুয়েন্টি বিশ্বকাপের মহড়া। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
গা গরমের ম্যাচ হওয়ায় স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ই অংশগ্রহণ করতে পারবেন। ডালাসে বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে শান্তবাহিনীর প্রথম প্রস্তুতি ম্যাচটি হয়নি বৃষ্টির কারণে। বিশ্বকাপের নবাগত দলটির বিপক্ষে ২-১ এ সিরিজ হারে বাংলাদেশ।
এবার বড় দল ভারতের বিপক্ষে নিজেদের শক্তি-দুর্বলতার বিষয়টি অনুধাবন করার সুযোগ পাবে টিম টাইগার্স। ৮ জুন বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশ্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ট, সাঞ্জু স্যামসন, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।







