চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে খেলছেন চন্দরপল-পুত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে উইন্ডিজ বোর্ড একাদশে জায়গা পেয়েছেন শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল। গায়ানার ২২ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার বয়সভিত্তিক দল থেকেই আছেন আলোচনায়।

ঘরোয়া ওয়ানডে ও প্রথম শ্রেণির ম্যাচে একসঙ্গেই খেলেন পিতা-পুত্র। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তাদের দেখা গেছে একই দলের হয়ে খেলতে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে একসঙ্গে খেলার কীর্তি চন্দরপলদের ছাড়া আর কোনো বাপ-বেটা জুটির খবর নিকটঅতীতে নেই। ৪৩ বছর বয়সী শিবনারায়ণ আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেটে এখনও সরবভাবেই উপস্থিতি।

টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচে সফরকারী দলের একাদশ বাধ্যতামূলক নয়। যে কারণে স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারকেই পরখ করার সিদ্ধান্ত নিয়েছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট।

৪ জুলাই শুরু হবে বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। এবারের সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।

বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT