চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ কি এ টেস্ট জিততে পারবে?

১:৩৭ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ কি ঢাকা টেস্ট জিততে পারবে? ইংল্যান্ডের সামনে ২৭৩ রানের যে টার্গেট তার আগেই কি ইংলিশদের আটকে ফেলতে পারবে টাইগার বোলাররা?

ক্রিকেট বোদ্ধারা কিন্তু আশাবাদী। তাদের আশাবাদের পেছনে কাজ করছে এ টেস্টের প্রথম ইনিংস এবং চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই বাংলাদেশী বোলারদের অসাধারণ পারফরম্যান্স।

বলা হতো, টেস্ট ম্যাচে প্রতিপক্ষকে দুইবার অলআউট করার সামর্থ্য বাংলাদেশের নেই। এমনকি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টেরও একইরকম ধারণা ছিল। তারাও বিশ্বাস করতো, বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষের ২০ উইকেট আউট করতে পারবেন না।

কিন্তু বাংলাদেশের নতুন সেনসেশন মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিং পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্টে দুই দুইবার অলআউট করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মিরাজ নিয়েছেন ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে ২। ওই টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৯৩ রানে, দ্বিতীয় ইনিংসে করেছে ২৪০।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মিরাজ আবার ৬ উইকেট নিয়েছেন। যে কারণে ২৪৪ রানেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।

এখন ইংল্যান্ডের সামনে জয়ের জন্য টার্গেট ২৭৩ রান। আগের তিন ইনিংসে ইংল্যান্ড মাত্র একবারই এর চেয়ে বেশি রান করেছে। তবে, সেটা ছিল চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে। এবার কাজটা অনেক কঠিন। কারণ চতুর্থ ইনিংসে রান ধাওয়া করতে হচ্ছে তাদের।

Reneta

এর সঙ্গে পুরনো পরিসংখ্যান যোগ করে চ্যানেল অাই’র স্পোর্টস এডিটর এবং সাবেক ক্রিকেটার সাইদুর রহমান শামীম বলেছেন, জয়ের পাল্লাটা বাংলাদেশের দিকেই ভারী।

ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন-আপের কথা উল্রেখ করেই তিনি বলেছেন, ওই ব্যাটিং শকিতকে ২৭৩ রানের মধ্যে আটকে রাখার সামর্থ্য বাংলাদেশী বোলারদের আছে।

ক্রীড়া বিশ্লেষক ফরহাদ টিটো বলছেন, জয়ের জন্য বাংলাদেশকে স্পিন, স্পিন এবং স্পিনের উপর নির্ভর করতে হবে। আর রাখতে হবে আমব্রেলা ফিল্ডিং।

ঢাকা টেস্টে দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিলো যথাক্রমে ২২০ ও ২৯৬ রান। আর ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT