চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসার জায়গা হলো না জাতীয় দলের অধিনায়কের

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১:৩১ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলছে না দেশসেরা ফুটবল দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের সবাই এখন ছুটিতে। নিজের ঘরের মাঠে এমন আয়োজনে খেলা তো হচ্ছেই না, এমন কি ম্যাচ দেখতে এসে স্টেডিয়ামে আসন পর্যন্ত পাননি মামুনুলরা। বাধ্য হয়ে প্রেসবক্সের এক কোনে বসেই খেলা দেখেন চট্টগ্রামের ছেলে। এমএ আজিজ স্টেডিয়ামে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম।

চ্যানেল আই অনলাইন: হ্যালো ক্যাপ্টেন, আপনি এখানে?
মামুনুল: (প্রবেশ কার্ড হাতে) কি করবো, বসার জায়গা পাচ্ছি না। তাই আপনাদের এদিকে ঢুকে পড়লাম।

চ্যানেল আই অনলাইন: কেনো, জাতীয় দলের অধিনায়কের জন্য কোনো চেয়ার নেই?
মামুনুল: নাহ ! (মলিন হাসি)। জাতীয় দল তো আর এখানে আসেনি। আমরা সবাই ছুটিতে আছি। আমি বাসায়ই বসেছিলাম। ভাবলাম মাঠ থেকে ঘুরে আসি। কিন্তু এখানে এসে বরং খারাপই লাগছে।

চ্যানেল আই অনলাইন: এতো মন খারাপ কেনো?
মামুনুল: যেকোনো রানিং ফুটবলারের জন্যই দর্শক আসনে বসে খেলা দেখা হতাশার ব্যাপার। তাছাড়া এত বছর পর একটা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তাও আবার আমার বাড়ির মাঠ চট্টগ্রামে। কিন্তু আমি মাঠে নেই এখানে ঘুরে বেড়াচ্ছি। এটা ভালো লাগার কথা নয়।

চ্যানেল আই অনলাইন: কেনো নেই আপনি? কি কারণে খেলছে না আপনার ক্লাব?
মামুনুল: (মলিন হাসি) সবই তো জানেন আপনারা। কেনো আমাকে দিয়ে বলাতে চাচ্ছেন?। এটা টুর্নামেন্ট আয়োজক আর আমাদের ক্লাব কর্মকর্তাদের বিষয়। আমরা ক্লাবে চাকুরী করি। ক্লাব খেললে আমরা খেলতাম। তবে বলতে পারি বঞ্চিতই হলাম। দর্শকরাও বঞ্চিত হচ্ছেন ভালো মানের ফুটবল দেখা থেকে। আপনি এ টুর্নামেন্ট দিয়ে ‘ফুটবল জাগরণ’ ঘটানোর কথা বলছেন- আর তা দেশের চ্যাম্পিয়ন ক্লাব এবং দেশের সেরা ফুটবলারদের বাইরে রেখে, বিষয়টা অদ্ভুত।

চ্যানেল আই অনলাইন: আপনি দেখছি ভীষণ হতাশ হয়ে পড়েছেন, খেলা শেষ হয়েছে চলুন মাঠে যাই।
মামুনুল: এটা আমার ঘরের মাঠ। আমার পরিবার, বন্ধু-বান্ধব এখানে সবাই মামুনের খেলা দেখতে চায়। তাদের প্রত্যাশা পূরণ করতে পারলাম না। বলতে পারেন নিজের মাঠে খেলতে না পাড়ার হতাশা কাজ করছে হয়তো।

Reneta

চ্যানেল আই অনলাইন: শেখ জামাল ছাড়া অন্য ক্লাবের হয়েওতো খেলতে পারতেন?
মামুনুল: না, ক্লাব আমাদের ছাড়েনি। সুতরাং নিজের ইচ্ছা থাকলেও সেটি সম্ভব না।

চ্যানেল আই অনলাইন: অন্য ক্লাব নিশ্চই আপনাকে বা আপনার টিমমেটদের পেতে চেয়েছিলো।
মামুনুল: চুক্তি অনুযায়ী আমরা চাইলেই অন্য ক্লাবে খেলতে পারি না। ধার হিসেবে গিয়ে খেলতে পারি। কিন্তু সবার আগে আমাকে নিজের ক্লাবের অনুমতি নিতে হয়। সে ক্ষেত্রে আমার ক্লাব প্রেসিডেন্টই সব। আর কেউ সেভাবে চেষ্টা করেনি মনে হয়। হয়তো তিনি বলেই করে নি। তিনি অনুমতি দিলে হয়তো খেলতে পারতাম। কিন্তু এসবের চেয়েও বড় কষ্ট কেন শেখ জামাল খেলতে পারবে না এখানে। দেশের সেরা ক্লাব, সেরা ফুটবলার এসবের চেয়ে অন্য সব কিছু কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেলো।

চ্যানেল আই অনলাইন: এখন তা হলে কি নিয়ে ব্যস্ত হবেন?
মামুনুল: ঢাকায় ফিরবো। কিছু দিন পর জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এই তো।

চ্যানেল আই অনলাইন: মামুনুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক।
মামুনুল: ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফেবাংলাদেশ জাতীয় ফুটবল দলমামুনুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT