চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের সেরা নায়িকাদের পারিশ্রমিক কার কতো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

বলিউড পাড়ায় অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকের পার্থক্য নিয়ে নানা ধরণের সমস্যা সব সময়ই ছিলো। বিষয়টি নিয়ে অনেকবারই মুখ খুলেছেন অভিনেত্রীরা, তাতেও কমেনি পার্থক্য। তবে অবস্থার মনে হয় কিছুটা পরিবর্তন হয়েছে। ২০১৫ সালে প্রকাশিত অভিনেতা-অভিনেত্রীদের যে পারিশ্রমিক তালিকা প্রকাশিত হয়েছে সেখানে অভিনেত্রীদের পারিশ্রমিক উল্লেখ করার মতো।

কঙ্গনা রানাওয়াত

পারিশ্রমিক ১০-১১ কোটি: জাতীয় পুরস্কার পাওয়ার পর তাকে দু’বছর কাজ ছাড়া বসে থাকতে হয়েছিল। ‘কুইন’ ছবির সাফল্যের পর থেকেই এগোতে থাকে কঙ্গনার ক্যারিয়ার। এই মুহূর্তের বলিউডের সব থেকে দামী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার সর্বশেষ সিনেমার পারিশ্রমিক ১০ থেকে ১১ কোটি রুপি।

কারিনা কাপুর খান

পারিশ্রমিক ৯-১০ কোটি: সবাই বলে থাকে বিয়ের পর নাকি নায়িকাদের বলিউড ক্যারিয়ার শেষ। তবে কারিনার ব্যাপারে ঘটেছে উল্টো ঘটনা। বিয়ের পর থেকে কারিনার যত ছবি মুক্তি তার সবকটি ছবি সুপারহিট। বেবো শুধু বিবাহিত নন, বয়সও এখন ৩৫ তারপরও নিজেকে সমান তালে নিয়ে চলেছেন। এ বছরের ব্যবসা সাফল্য ব্লকবাস্টার সিনেমা ‘বজরাঙ্গী ভাইজান’ তার নায়িকাও কারিনা কাপুর খান। তাই এখন তার পারিশ্রমিক নির্ধারন হয়েছে ৯ থেকে ১০ কোটি।

দীপিকা পাডুকোন

Reneta

পারিশ্রমিক ৮-৯ কোটি: কারিনা পর পারিশ্রমিকে শীর্ষে রয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত দীপিকা পাডুকোন। অভিনয় ক্ষমতা, ছবির বাণিজ্যিক সাফল্য, গ্ল্যামার সবদিক দিয়ে বিচার করতে গেলে দীপিকা পাডুকোনই যে বলিউডের এক নম্বর অভিনেত্রী তা আর আলাদা করে বলে দিতে হয় না। এই মুহূর্তে দীপিকার পারিশ্রমিক ৮ থেকে ৯ কোটি।

প্রিয়াঙ্কা চোপড়া

পারিশ্রমিক ৮-৯ কোটি: এই মুহূর্তে বলিউডের সবথেকে বর্ণময় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ঝিলমিল থেকে মেরিকম হয়ে ওঠার কৃতিত্ব রয়েছে, রয়েছে জাতীয় পুরস্কারের সম্মানও। তাই প্রিয়াঙ্কার পারিশ্রমিক এখন ৮ থেকে ৯ কোটি।

বিদ্যা বালান

পারিশ্রমিক ৬ থেকে ৭ কোটি: বলিউডের সব থেকে নাক উঁচু অভিনেত্রী বিদ্যা। চিত্রনাট্য তার মনের মত না হলে সেই ছবিতে কাজ করেন না বিদ্যা। সুবিচারও করেন সব চরিত্রের সঙ্গেই। তাই টানা ২ বছর ছবি হিট না হলেও ২০১৫ সালে দাঁড়িয়ে বিদ্যার পারিশ্রিমক ৬ থেকে ৭ কোটি।

ক্যাটরিনা কাইফ

পারিশ্রমিক ৬ থেকে ৭ কোটি: বলিউডে ১২ বছর কাটিয়েও আজও ক্যাটরিনা ছবির উপরি পাওনা। ব্লকবাস্টার ছবির আই ক্যান্ডি। সৌন্দর্য্য আর হিট ছবির জেরে ক্যাটরিনার পারিশ্রমিক এখন বিদ্যার কাছাকাছি ৬ থেকে ৭ কোটি।

অনুষ্কা শর্মা

পারিশ্রমিক ৫ থেকে ৬ কোটি: প্রত্যেক ছবিতে নিজেকে বারবার ভেঙ্গে গড়েছেন ‘পিকে’ খ্যাত অনুষ্কা। বলিউডে পায়ের তলায় শক্ত মাটি পেয়েছেন তার অভিনয় ক্ষমতা, স্মার্টনেসের জোরে। ২০১৫ সালে তার পারিশ্রমিক ৫ থেকে ৬ কোটি। আগামী দিনে তার পারিশ্রমিক যে প্রায় সকলকেই ছাপিয়ে যাবে তা বলার অপেক্ষায় থাকতে হবে না।

সোনাক্ষি সিনহা

পারিশ্রমিক ৫ থেকে ৬ কোটি: মাঝের কয়েকটা বছর সোনাক্ষি ছিলেন বলিউডের লক্ষ্মী। যেই ছবিতেই তিনি থাকতেন সেই ছবিই অন্তত ১০০ কোটির ব্যবসা করতো। তাই খুব সহজে সোনাক্ষির পারিশ্রমিক বেড়েছিলো। তবে এখন সেই বাজার না থাকলেও ২০১৫ সালেও সোনাক্ষির পারিশ্রমিক ৫ থেকে ৬ কোটি।

আলিয়া ভাট

পারিশ্রমিক ৩ কোটি: বর্তমান সময়ের সেনসেশন আলিয়া ভাট বলিউডে মাত্র তিনটি ছবি করেছেন। কিন্তু এর মধ্যেই আলিয়ার মধ্যে ভবিষ্যতের সুপারস্টার দেখছেন অনেকেই। এখনই আলিয়ার পারিশ্রমিক ৩ কোটি।

পরিনীতি চোপড়া

পারিশ্রমিক ৩ কোটি: এখনও সেভাবে বলিউডের বক্স অফিসের হিট তালিকায় কোনো ছবি নেই পরিনীতির। তাতে কী? ছবি হিট বা না হোক অভিনেত্রী পরিনীতি নিজেকে চিনিয়েছেন অন্যরকম রূপে তাই পরিনীতির পারিশ্রমিক এখনও আলিয়ার সমান ৩ কোটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৫বলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT