চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে সুখ্যাতি ছড়াচ্ছেন রাজকুমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
বিনোদন
A A

মানুষের পছন্দের বৈপ্লবিক পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে বলিউডে! এখন শুধু আর স্টারডম ইমেজ নয়, চরিত্রাভিনেতাদেরও পছন্দ করতে শুরু করেছেন মানুষ। সেই হিসেবে যে ক’জন অভিনেতাদের লোকে পছন্দ করেন, তাদের মধ্যে অন্যতম একজন রাজকুমার রাও।

প্রতিনিয়ত তার কাজ প্রশংসা পাচ্ছে দর্শক এবং সমালোচক মহলে। আছে অগণিত ভক্তও। তবে সম্প্রতি তার প্রশংসায় মুখরিত হলেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা। যদিওবা এই হংসল মেহতার হাত ধরেই সাফল্যের সিঁড়িতে পা বাড়িয়েছিলেন ‘স্ত্রী’ খ্যাত এই তারকা।

রাজকুমার রাওয়ের অভিনয়ের বিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে হংসল মেহতা একটি সাক্ষাতকারে জানান যে, ‘রাজকুমার রাওয়ের সব থেকে বড় গুণ হল তার অভিনবতা এবং উদারতা। যেটিকে সব সময় ধারণ করেন তিনি। তিনি অভিনয় শুরুর প্রথম দিকে যেমনটা ছিলেন, ঠিক এখনো তেমনটাই। কোন পরিবর্তন নেই তার। যা শুধু বদলেছে, তা হলো তার জনপ্রিয় ক্রমাগত বেড়েই চলেছে।’

তিনি বলেন, রাজকুমারের এই সাফল্য আমাকে আনন্দিত করে এবং আমি নিজেকে একজন সুখী অভিভাবকের মতো বোধ করি।

এদিকে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে হংসল মেহতা পরিচালিত সর্বশেষ ছবি ‘ছালাং’। এই ছবিতেও দেখা গেছে রাজকুমার রাওকে। বরাবরের মত এই ছবিতেও তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

২০১০ সালে ‘লাভ সেক্স অর ধোকা’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন রাজকুমার রাও। তবে ২০১৩ সালে হংসল মেহতার ‘শহীদ’ ছবিটির মাধ্যমে নজর কাড়েন সবার। এরপর এই নির্মাতার পরিচালনায় সিটি লাইটস, আলীগড়, বোস: ডেড/আলাইভ, ওমরতা এবং ‘ছালাং’ এ সাথে কাজ করেছেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডরাজকুমার রাওহংসল মেহতাহানসাল মেহতা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT