চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে নওয়াজ ও শহীদ, টলিউডে শাকিব!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

ঈদুল আযহার পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি নতুন কোনো ছবি। বাধ্য হয়ে দর্শকরা দেখছেন পুরনো ছবিই। এদিকে পাশের দেশ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যেও প্রায় প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে নতুন নতুন ছবি। এ সপ্তাহেও হলো না তার ব্যতিক্রম।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) পশ্চিম বঙ্গের সিনেমা হলে মুক্তি পেল দুটি নতুন ছবি। এরমধ্যে একটি বাংলাদেশর তারকা অভিনেতা শাকিব খানের! সেই সাথে এইদিনে বলিউডে মুক্তি পেল তিনটি ছবি। যারমধ্যে আছে বহুল প্রতীক্ষিত ছবি ‘মান্টো’! যা চলবে কলকাতার সিনেমা হলগুলোতেও।

কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’। আর এই প্রযোজনা সংস্থা এবারই প্রথম বাংলাদেশের কোনো নায়ককে দিয়ে তাদের লোকাল প্রোডাকশনের ছবি নির্মাণ করলেন। যদিও সাফটা চুক্তির ভিত্তিতে পশ্চিম বাংলায় মুক্তির দিনেই বাংলাদেশেও ছবিটি মুক্তির চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নানা জটিলতায় তা সম্ভব হয়নি। তবে কলকাতায় প্রায় দেড়শো প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘নাকাব’ মুক্তি পেয়ে আলোচনার শীর্ষে। ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার নুসরাত ও সায়ন্তিকাকে।

কলকাতায় বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবির দাপটও বেশ। আর নতুন ছবি হলেতো কথায় নেই! আর তার উপর নন্দিতা দাশের নির্মাণে ‘মান্টো’ ছবির মূল ভূমিকায় আছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী। কলকাতায় যিনি ভীষণ জনপ্রিয়। বেশ কয়েকটি ছবির শুটিংয়েও এরআগে বহুবার কলকাতায় এসেছিলেন নওয়াজ। তাছাড়া বাংলা সিনেমা কিংবা সাহিত্যের সাথেও নওয়াজের সম্পর্ক নতুন নয়। এদিক থেকেও বাঙালি দর্শকের সহানুভূতি পাবেন তিনি। আর ‘মান্টো’ ছবির প্রচারণায় গেল সপ্তাহেই নন্দিতা ও নওয়াজ ঘুরে গিয়েছেন কলকাতা।

এসব থেকে বোঝা যাচ্ছে শাকিবের ‘নাকাব’-এর চেয়ে ‘মান্টো’ ছবিটিও নিয়েও কলকাতার মানুষের উচ্ছ্বাসের কমতি নেই। তবে অনেকে বলছেন, ‘মান্টো’র দর্শক আর ‘নাকাব’-এর দর্শক সম্পূর্ণই ভিন্ন। তবে এমন খবরে হাফ ছেড়ে বাঁচার উপায় নেই। কারণ শাকিবের ‘নাকাব’-এর সামনে ‘বাত্তিগুল মিটার চালু’ নিয়ে হাজির বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর। কারণ, শুক্রবার ভারতের বিভিন্ন রাজ্যের মতো কলকাতায় বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শহীদ অভিনীত ছবিটি। যেখানে তার সাথে দেখা যাবে শ্রদ্ধা কাপুর ও ইয়ামি গৌতমের মতো জনপ্রিয় অভিনেতাদের।

এছাড়াও কলকাতায় এদিন আরো একটি নতুন ছবি মুক্তি পেয়েছে। ছবির নাম ‘নূপুর’। রণদীপ সরকার পরিচালিত ছবিটি শতবর্ষী প্রেমলীলার কাহিনিকে কেন্দ্র করে চিত্রায়িত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নন্দিতা দাশনাকাবভেঙ্কটেশমান্টোলিড বিনোদনসাফটা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT