চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড তারকাদের বাবা দিবস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ন ২১, জুন ২০২০
বিনোদন
A A

সন্তানদের কাছে বাবা মানেই নির্ভরতার জায়গা। বাবা মানেই আশ্রয়। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার সারা বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব বাবা দিবস। যদিও বাবাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। তারপরেও প্রতিটা সন্তানই বিশেষ এই দিনে বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ করেছেন বাবার প্রতি ভালোবাসা।

বলিউডের প্রয়াত অভিনেতা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেল খান্না। বাবা দিবসকে ঘিরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাবা রাজেশ খান্নার উদ্দেশ্যে টুইঙ্কেল লিখেছেন, ” ফাদারস ডে হয়তো এই রবিবার। কিন্তু আমার জন্য বাবা দিবস সব সময় ডিসেম্বরে। আমার জন্মের পর বাবা আমার মা কে বলেছিলেন, তার জীবনের সবচেয়ে প্রিয় উপহার আমি। যা মা তাকে দিয়েছেন। আমাকে পেয়ে বাবার গোটা পৃথিবী পাওয়া হয়ে গিয়েছিল। বাবা আমাকে টিনা বাবা বলে ডাকতেন। আমার বেড়ে ওঠাটা আর পাঁচটা অন্য বাচ্চাদের মতো ছিল না। বাবাই একমাত্র মানুষ ছিলেন যে আমার হৃদয় ভাঙার ক্ষমতা রাখতেন। বাবাই ছিলেন আমার পৃথিবী।”

এদিন বলিউড ‘বিগ বি’ অমিতাভ বচ্চন তার বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের সম্পর্কের অন্য কোনো বই পড়াও, বাবার চেহারার ভাঁজগুলো আমি পড়েছি।’

প্রয়াত বাবা বীরু দেবগনের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা অজয় দেবগন লিখেছেন, ‘যাদের আমরা ভালোবাসি তারা কখনোই আমাদের ছেড়ে যান না, প্রতিদিন আমাদের পাশে থাকেন। দেখা যায় না, কথা শোনা যায় না, তবুও পাশে থাকেন, এখনো ভালোবাসেন।’

এদিকে ইনস্টাগ্রামে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। ক্যাপশনে বাবার সঙ্গে তার অতীতের একটি কথোপকথন তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “বেঙ্গালুরুতে আর্মি পোস্টিংয়ে যাওয়ার আগে আমাকে প্রি ইউনিভার্সিটি কলেজে পৌঁছে দেওয়ার সময় বাবা ও আমার কথোপকথন।

‘বাবা: যত কঠিনই হোক জীবনে সঠিক কাজটাই করবে। তাহলেই সুখী হবে এবং নিজের মধ্যে শান্তি পাবে।

Reneta

আমি: কিন্তু জীবনের সবক্ষেত্রে কোনটি সঠিক কীভাবে বুঝব?

বাবা: সেজন্য জ্ঞানী হওয়ার প্রার্থনা করো। সঠিক ও ভুলের পার্থক্য বোঝার চেষ্টা করতে হবে। সবসময় সঠিক বিষয়টি বেছে নেওয়ার ক্ষমা তৈরি করো।’

আমি চাই আপনারাও একই জ্ঞান লাভ করুন, যেটির জন্য আমি প্রতিদিন প্রার্থনা করি। প্রার্থনা করি সবাই যেন আমার মতো বাবা পান।”

বাবার সঙ্গে ছবি পোস্ট করে অভিনেতা সোনু সুদ লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা, ড্যাড। তোমার হাত ধরার কথা মনে পড়ছে। তোমাকে আলিঙ্গন করা, স্কুটারের পিছনে বসা, তোমার সবকিছু মনে পড়ছে। জীবন কখনোই একরকম থাকে না।’

এদিকে কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। বাবাকে ছাড়া প্রথম বাবা দিবসে বাবাকে স্মরণ করেছেন মেয়ে ঋদ্ধিমা কাপুর। মা নিতু কাপুর ও বাবা ঋষি কাপুরের ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা, তোমাকে মনে পড়ে বাবা, সবসময় ভালোবাসি।’

Jui  Banner Campaign
ট্যাগ: অজয় দেবগনঅমিতাভ বচ্চনআনুশকা শর্মাঋদ্ধিমা কাপুরঋষি কাপুরটুইঙ্কেল খান্নাবলিউডবাবা দিবসরাজেশ খান্নাসোনু সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুষ্ঠু পরিকল্পনায় দেশের সমস্যার সমাধান করবে বিএনপি: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

তারেক রহমানকে নিয়ে দ্যা ডিপ্লোম্যাটের বিশ্লেষণ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

গণমাধ্যমের অনুপ্রেরণায় ছাদকৃষিতে যুক্ত হচ্ছেন তরুণ-তরুণীরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার আসনগুলোতে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT