চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন মম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ন ২৫, আগস্ট ২০১৭
বিনোদন
A A
জাকিয়া বারি মম

জাকিয়া বারি মম

ছোট পর্দা ও বড় পর্দার তারকা জাকিয়া বারি মম এবার হিন্দি ছবিতে অভিনয় করবেন। ছবির নাম এখনো ঠিক হয়নি। পরিচালনা করবেন ফয়সাল সাইফ। এবার ঈদের পর এই ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন মম।

গত ২৩ আগস্ট বুধবার নিজের ফেসবুক পেজে নতুন ছবির কথা জানিয়ে একটি পোস্টার পোস্ট করেছেন মম। ক্যাপশনে লিখেছেন, ‘একটি ভালো খবর। নতুন ছবি। ফার্স্ট লুক।’

আজ ২৫ আগস্ট শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে মম বলেন, ‘আমার সঙ্গে আলোচনা হয়েছে। আমি মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছি। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে কাগজে-কলমে চুক্তি হতে একটু দেরি হচ্ছে। তাই ঈদের পর ভারত যাচ্ছি, সেখানে চুক্তিবদ্ধ হব। গল্প পাঠানো হয়েছিল। পছন্দ হয়েছে আমার। আর সব কিছু ঠিক থাকলে ছবিটির শুটিং শুরু হবে ডিসেম্বরে।’

ছবিটির গল্প তৈরি হচ্ছে জনপ্রিয় নির্মাতা ঋতুপর্ণ ঘোষের ওপর ভিত্তি করে। এ প্রসঙ্গে মম বলেন, ‘এমন একটি গল্পের ছবিতে কাজ করব, বিষয়টি অবশ্যই চ্যালেঞ্জিং। গল্পের কাহিনী নারীকেন্দ্রিক। এ ছবির মূল নায়ক বা নায়িকা বলতে আমিই। আর ফয়সাল সাইফ আমাকে ভাষার চেয়ে অভিনয়ের ব্যাপারে বেশি জোর দিতে বলেছেন।’

আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘স্বপ্নবাড়ি’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন মম। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এদিকে মমর নতুন ছবির পরিচালক ফয়সাল সাইফ এর আগে বাংলাদেশের নিরবকে নিয়ে ‘শয়তান’ নামে একটি ছবি নির্মাণ করেছেন।

জাকিয়া বারি মমর পোস্ট
জাকিয়া বারি মমর পোস্ট

লেখা: আসিফ রহমান খান

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাকিয়া বারি মমবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এপ্রিলে জ্বালানি তেলের কোনো সংকট হবে না’

এপ্রিল ২, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ফাইল ছবি

হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ২, ২০২৬

২৪ এপ্রিল বাংলাদেশে ‘দম’ ছাড়া আর কোনো কথা হবে না

এপ্রিল ২, ২০২৬

২০২৬ সালের মধ্যে প্রায় সাড়ে ১৮ লাখ শিশু চরম অপুষ্টির শিকার হতে পারে: ইউনিসেফ

এপ্রিল ২, ২০২৬

৫৩ বছর পর আবার চাঁদে নভোচারী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছেন ৪ নভোচারী

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT