চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষায় নিস্তেজ চুলের যত্নে কিছু ‘জাদুকরি’ টিপস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৫
অন্যান্য
A A

বর্ষা আসলে গরমের তাপদাহ থেকে হাফ ছেড়ে বাঁচে সবাই, কিন্তু সেই সঙ্গে এই মৌসুমে কীভাবে চুলের যত্ন নিবে তা নিয়ে দুশ্চিন্তাও চলে আসে সবার মনে। বৃষ্টির দিনে স্যাঁতসেতে আবহাওয়ায় চুল অনেকটা নিস্তেজ হয়ে পড়ে। কাজের ব্যস্ততার জন্য পার্লারে যাওয়ার সময়ও মেলেনা অনেকের। তাই এই মৌসুমে ঘরে বসেই নিন চুলের বিশেষ যত্ন। দেখে নিন বর্ষায় চুলের যত্ন নেওয়ার বেশ কিছু টিপস।

* যাদের চুল তৈলাক্ত বৃষ্টির দিনে তাদের চুল আরো বেশি তৈলাক্ত দেখায়। ঠাণ্ডা আবহাওয়ায় চুল দেরি করে শুকায় বলে চুল নেতিয়ে থাকে। সেক্ষেত্রে শ্যাম্পু করার পর পানিতে লেবুর রস মিশিয়ে চুলে দিলে চুলে বিশেষ উজ্জ্বলতা আসবে। পাশাপাশি চুলের গোড়ায় ইনফেকশনও হবেনা, কমবে চুলকানিভাবও। লেবুর পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন।

* চুলে খুশকি থাকলে নিমপাতার পেস্ট করে এর সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ঘরে তৈরি এই প্যাক ব্যবহারে খুব দ্রুত উপকার পাবেন ।

* চুল যদি নিস্তেজ ও প্রাণহীন হয়ে থাকে তখন পাকা পেঁপে হতে পারে এর ভালো সমাধান। খোসা ছাড়িয়ে পেঁপে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে আধা কাপ টক দই মিশিয়ে ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন আধা ঘণ্টার জন্য। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* চুল অনেকক্ষণ ধরে ভেজা থাকে বলে আঁচড়ানোর সময় অনেক চুল পড়ে। এক্ষেত্রে যাদের অনেক বেশি চুল পড়ে আর খুশকি সমস্যা আছে তাদের জন্য মেথি খুব উপকারি। সারা রাত মেথি পানিতে ভিজিয়ে রাখতে হবে। সকালে ভেজানো মেথি ভালো করে পেস্ট করে চুলে আধা ঘণ্টার জন্য লাগিয়ে রাখতে হবে। চুল ধোয়ার পর পরিবর্তনটা নিজেই টের পাবেন।

* যাদের চুল পাতলা বর্ষা মৌসুমে তারা চুলের বিশেষ যত্ন নিতে পারেন পাকা কলা দিয়ে। কলা ভালোভাবে ব্লেন্ড করে এর সঙ্গে ৩ টেবিল চামচ মেয়োনিজ ও ১ টেবিল চামচ অলিভওয়েল মিশিয়ে নিন। প্যাকটি ৪৫ মিনিট চুলে লাগিয়ে রাখতে হবে। পরে শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন।

Reneta

* বর্ষা মৌসুমে চুল এমনিতেই তেল তেলে হয়ে থাকে। তাই এসময় চুলে খুব বেশি একটা তেল ব্যবহার করা উচিৎ নয়। এসময় সপ্তাহে ১ দিন শ্যাম্পু করার ২ ঘণ্টা আগে অলিভ অয়েল বা নারিকেল তেলের সঙ্গে তিলের বীজ মিশিয়ে কুসুম গরম করে তুলোয় ভিজিয়ে চুলের গোড়ায় লাগাতে হবে ।

* গাঁদা ফুল চুলের জন্য অনেক উপকারি। একটি বড় বাটিতে কুসুম গরম পানিতে তাজা গাঁদা ফুল ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই পানি থেকে ফুলগুলো উঠিয়ে পানিটি ১ ঘণ্টা আলাদা করে রাখতে হবে। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুলে তৈলাক্ত চুলের ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যাবে।

* ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি চুলের জন্য একটি ভালো প্যাক তৈরি করা যায়। প্যাকটি কুসুম গরম করে চুলে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। কিন্তু এই প্যাকটি চুলের গোড়ায় লাগানো যাবেনা। শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহের মধ্যেই দেখবেন চুল হয়ে উঠেছে আকর্ষণীয় ও সুন্দর।

* চুল ধোয়ার আগে পাকা আমের সঙ্গে পুদিনা পাতার রস মিশিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখলে চুল হয়ে উঠবে ঝলমলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুলের যত্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT