চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষার বিকেলে যে খাবারগুলো না খেলে আফসোস হয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৫
অন্যান্য
A A

বৃষ্টির বিকেল মানেই যেন বিলাসিতার বিকেল। বিকেল বেলা বারান্দায় বসে টিপ টিপ বৃষ্টি দেখতে দেখতে কিছু খাওয়ার মজাই আলাদা।

কী খেতে পারেন বৃষ্টির বিকেলে? জেনে নিন কিছু রেসিপি।

মুড়ি মাখানো:

মুড়ি মাখানো পছন্দ নয় এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর দিনটি যদি হয় বৃষ্টিভেজা, তাহলে মুচমুচে মুড়ির স্বাদ না নেওয়াটা অন্যায়ই হবে।

যা যা লাগবে: মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুচি, টমেটোকুচি, চানাচুর, আচারের তেল, লেবুর রস, কাসুন্দি(ইচ্ছে হলে)

বানানোর পদ্ধতি: প্রথমে মুড়ি ছাড়া বাকি সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিন।তারপর তাতে মুড়ি যোগ করুন। বৃষ্টিভেজা বিকেলেটা বেশ জমে যাবে মাখানো মুড়ির সাথে।

Reneta

মুরগীর পাকোড়া:

মুরগীর মাংস বলতেই অনেকের জিভে জল আসে, সেখানে মুচমুচে মুরগীর মাংস মানেই সুস্বাদ। জেনে নিন মুরগীর মাংসের পাকোড়ার রেসিপি।

যা যা লাগবে: হাড়ছাড়া মুরগীর মাংস ১ কাপ, আদা-রসুন বাটা ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, পেঁয়াজ বাটা ৩ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১চিমটি, আলু সেদ্ধ ১ কাপ, পাউরুটির পিস প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

বানানোর পদ্ধতি: আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিন। মাংসগুলো কিমা করে নিন।তারপর সেটা সিদ্ধ করে নিন।

একটি বড় পাত্রে পাউরুটি ছাড়া সব উপকরণ একসাথে মাখান। ছোট ছোট টুকরা করে পাউরুটি দিয়ে মিশ্রণটি শক্ত করে নিন। তারপর চ্যাপ্টা বা গোল আকারে গড়ে নিয়ে ডুবোতেলে ভেজে তুলুন। একটি কিচেন টিস্যুতে ছড়িয়ে রাখুন পাকোড়াগুলো। তাহলে বাড়তি তেল শুষে যাবে। এবার সস বা মেয়োনেজের সাথে পরিবেশন করুন।

ধোঁয়া উঠা এক কাপ চা : ঠান্ডা ঠান্ডা বৃষ্টিভেজা বিকেলে এক কাপ গরম গরম চা হলে কিন্তু মন্দ হয় না।

যা যা লাগবে: দুধ ১/২ লিটার, চিনি স্বাদমতো, এলাচি- ২টি, চায়ের লিকার প্রয়োজনমতো।

বানানোর পদ্ধতি: দুধে এলাচদানা দিয়ে জ্বাল দিয়ে দুধ ঘন করে নিন। দুধ ঘন হয়ে আসলে চায়ের লিকার দিয়ে দিন। বেশ কিছুক্ষণ জ্বাল দিয়ে চা ঘন হয়ে এলে নামিয়ে নিন। এরপর স্বাদমতো চিনি মিশিয়ে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে উপভোগ করুন এক কাপ ধোঁয়া উঠা গরম চা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাইফস্টাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT