চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবরণে সুরের ধারা-চ্যানেল আইয়ের প্রস্তুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
হাজারও কণ্ঠে বর্ষবরণ-চ্যানেল আই-প্রস্তুতি-সুরের ধারা

ভোরের সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজারও কণ্ঠে নতুন বাংলা বছর ১৪২৫ সালকে স্বাগত জানাবে সুরের ধারা-চ্যানেল আই। এছাড়াও সুরের ধারার ২৫ বছর পূর্তিতে উদযাপন করা হবে রজত জয়ন্তী উৎসব।

বর্ষবরণ ও রজত জয়ন্তী উৎসব সার্থক করতে সুরের ধারার তত্ত্বাবধানে চলছে প্রস্তুতি।

মিলনের ছন্দে প্রাণের আনন্দে..এই আহ্বান সামনে রেখে আসছে ১৪২৫। আর নতুন বছরে ২৫ বর্ষ অতিক্রম করতে যাচ্ছে সুরের ধারা। ১৪২৫ বঙ্গাব্দের নতুন ভোরকে আলিঙ্গন করে নিতে তাই রাজধানীর লালমাটিয়ায় শুরু হয়ে গেছে রজত জয়ন্তী উৎসব উদযাপন প্রস্তুতি।

চ্যানেল আই সুরের ধারার আয়োজনে চারদিনে অনুষ্ঠিত হবে এই উৎসব। সপ্তমবারের মতো এবারের উৎসব আয়োজনে রবীন্দ্র সৃজনকর্মের নানান বিষয় উপস্থাপিত হবে জানিয়েছেন সুরের ধারার কর্ণধার, চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা।

২০১২ সাল থেকে সারাদেশের সহস্র শিল্পীর কণ্ঠে বাংলা নতুন বছরকে বরণ করে আসছে সুরের ধারা-চ্যানেল আই। সেই উপলক্ষে ৩১ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলছে গানের মহড়া।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে চারদিনের রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন হবে আগামী ১১ এপ্রিল বিকেল সাড়ে তিনটায়। দুইদিনের সেমিনার ছাড়াও উৎসব জুড়ে থাকবে নৃত্য গীত আবৃত্তি ও নাটকের সংমিশ্রণ।

Reneta

এছাড়াও বর্ষবিদায়ে চৈত্র সংক্রান্তি উৎসব আর ১৪ এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে এশ্রাজের সুরলহরীতে বাঙালির প্রাণের বৈশাখকে বর্ণিল রঙে বরণ করবে চ্যানেল আই ও সুরের ধারা। আর বর্ষবরণের মধ্য দিয়েই সমাপ্ত হবে চারদিনের উৎসবের।

রোকসানা আমিনের ভিডিও রিপোর্টে দেখুন বিস্তারিত:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসুরের ধারাহাজারও কণ্ঠে বর্ষবরণ
শেয়ারTweetPin2

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT