চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল-কুমিল্লার ফাইনালে ওঠার লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্রথম কোয়ালিফায়ারে সোমবার সন্ধ্যায় মাঠে নামবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ী দল সরাসরি উঠে যাবে ১৮ ফেব্রুয়ারির ফাইনালে। হেরে যাওয়া দলের সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে ওঠার।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সাড়ে পাঁচটায়। এর আগে দুপুরে সাড়ে ১২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স। হেরে যাওয়া দল বিদায় নেবে আসর থেকে। জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

লিগপর্বের শেষ দিনের লড়াই হয়েছে দুর্দান্ত। শনিবার চট্টগ্রাম ও খুলনা দুইশর কাছাকাছি রান তাড়া করে জিতে নিশ্চিত করে প্লে-অফ।

ছয় দলের আসরে সাকিব আল হাসানের বরিশাল দশ ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে। ১৩ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হয় ইমরুল কায়েসের কুমিল্লা।

সমান দশ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করে আফিফ হোসেনর চট্টগ্রাম ও মুশফিকুর রহিমের খুলনা। ৯ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নেয় তামিম-মাহমুদউলাহ-মাশরাফীদের মিনিস্টার ঢাকা।

মোসাদ্দেক-বোপারাদের সিলেট সানরাইজার্স তুলতে পারে মাত্র ৩ পয়েন্ট। টুর্নামেন্টের মাঝপথেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সখুলনা টাইগার্সফরচুন বরিশালবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, হামলা-ভাঙচুর

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মে ৫, ২০২৬

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT