চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরফ গলার কারণে বেরিয়ে আসছে নিখোঁজ পর্বতারোহীদের মৃতদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন হিমবাহের পাদদেশে পাওয়া গেছে প্রায় অর্ধশতাব্দি আগে নিখোঁজ হওয়া দুই জাপানি পর্বতারোহীর দেহাবশেষ। হিমবাহের বরফ গলতে থাকলে গত সেপ্টেম্বরে দেহাবশেষগুলো খুঁজে পাওয়া যায়। তারও প্রায় এক বছর পর ডিএনএ পরীক্ষায় তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হলো।

পর্বতারোহী দু’জনই পুরুষ। জেনেভায় অবস্থিত জাপানি কনস্যুলেট তাদের মিচিও ওইকাওয়া এবং মাসাইয়ুকি কোবায়াশি বলে সনাক্ত করে। আল্পস পর্বতমালায় আরোহনের সময় ৪৫ বছর আগে তারা হারিয়ে যান। তখন মিচিও’র বয়স ছিলো ২১ বছর, আর মাসাইয়ুকি’র ছিলো ২২। ডিএনই প্রোফাইল পরীক্ষার জন্য তাদের পরিবারকে খুঁজে বের করতে সুইস পুলিশকে সাহায্য করেছে কনস্যুলেট।

বিশ্ব উষ্ণায়নের কারণে অ্যাল্পাইন হিমবাহের বরফ গলে যাচ্ছে। এর ফলে সেখান থেকে কিছুদিন পর পরই বের হয়ে আসছে কালের গর্ভে হারিয়ে যাওয়া বহু পর্বতারোহীর মৃতদেহ বা দেহাবশেষ। ২০১৩ সালে এক পাইলট খুঁজে পান ১৯৭৯ সালে নিঁখোজ হওয়া ব্রিটিশ আরোহী জনাথান কনভিলের দেহাবশেষ এবং তার পর্বতারোহনের সরঞ্জাম। গত বছর বার্নিজ আল্পসে পাওয়া যায় ৪০ বছর আগে দুর্ঘটনায় উধাও হওয়া এক চেক পর্বতারোহীর মৃতদেহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল্পসপর্বতারোহীবিশ্ব উষ্ণায়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT