চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুর সোশ্যাল মিডিয়া পোস্টের দায়ে বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বন্ধুর সোশ্যাল মিডিয়া পোস্ট-শিক্ষার্থীর ভিসা বাতিল

সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুর একটি পোস্ট নিয়ে আপত্তি দেখিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এক ফিলিস্তিনি কিশোরকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়নি দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, ইসমাইল আজ্জাউয়ি নামে ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থী লেবাননের অধিবাসী। শুক্রবার বোস্টন বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে টানা কয়েক ঘণ্টা বিমানবন্দরে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইসমাইলের অভিযোগ, ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা তার মোবাইল ফোন এবং ল্যাপটপ ঘেঁটে দেখার পর তাকে টানা জিজ্ঞাসাবাদ করেন। এরপর তার ভিসা বাতিল করে দেন।

বন্ধুর ওই ‘আপত্তিকর’ পোস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বারবার এমনটা জানিয়ে প্রতিবাদ করার পরও শেষমেশ ইসমাইলকে ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য’ বলে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়।

কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন’র (সিবিপি) মুখপাত্র মাইকেল ম্যাককার্থি বলেছেন, ইসমাইলের ভিসা বাতিলের সিদ্ধান্ত সিবিপি’র অনুসন্ধানে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে নেয়া হয়েছে।

ম্যাককার্থি গোপনীয়তার কারণ দেখিয়ে মামলার বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান।

Reneta

হার্ভার্ডে পড়ার জন্য স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ইসমাইল আজ্জাউয়ি। অথচ বন্ধুর একটি পোস্টের অজুহাত দেখিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতেই দেয়া হলো না।

হার্ভার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ সেপ্টেম্বর থেকে ইসমাইলের ক্লাস শুরু হওয়ার কথা। তার আগেই সমস্যা সমাধানের জন্য তার পরিবার এবং যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বিশ্ববিদ্যালয়।

এচাড়া ইসমাইলকে একটি মার্কিন অলাভজনক সংস্থা আইনি সহায়তা দিচ্ছে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রানু মণ্ডলকে সত্যিই বাড়ি দিয়েছেন সালমান?

পরবর্তী

ডেঙ্গু আক্রান্ত উর্মিলার শারীরিক অবস্থার উন্নতি

পরবর্তী

ডেঙ্গু আক্রান্ত উর্মিলার শারীরিক অবস্থার উন্নতি

তিন জন সৎলোকের সন্ধানও পাননি কুঁড়েঘরের মোজাফফর আহমেদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT