চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীতে আগুন: নিহতদের পরিচয় মিলছে, হতাহতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। এখন পর্যন্ত ২২ জনকে বের করে আনা হয়েছে। এছাড়া রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে কমপক্ষে ৩৯ জনকে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ২৩ জনকে।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬)। বাকীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

নিহত ও আহতদের খোঁজ নিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন অনেকে।

এরই মধ্যে উদ্ধার কর্মীরা অগ্নিকাণ্ডের শিকার ভবনটির ভেতরে প্রবেশ করতে পেরেছেন। উদ্ধারকাজে বিমান বাহিনীর হেলিকপ্টার এবং নৌবাহিনীর রেসকিউ টিম ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করার পর যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা।

Reneta

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। প্রাণে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন অনেকে। ভবনটির ভেতরে এখনো বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আহতদের উদ্ধারের চেষ্টায় ঘটনাস্থলে অনেকগুলো অ্যাম্বুলেন্স পাঠানো হলেও উৎসুক জনতার ভিড়ে ভেতরে ঢুকতে পারছে না সেগুলো। ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরে গিয়ে উদ্ধার চেষ্টায় সহযোগিতা করতে স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী দল।

এদিকে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান(নায়ক ফারুক)।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। কীভাবে এ আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ জনের মৃত্যুবনানীর এফ আর টাওয়ারভয়াবহ আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT