চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৩ জন।

উদ্ধার হওয়াদের মধ্যে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে কমপক্ষে ৩৯ জন এবং ইউনাইটেড হাসপাতালে ২৩ জনকে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন জানিয়েছেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। আমাদের ২৫টি ইউনিট কাজ করছে। হাই-রাইজ ভবনে উদ্ধার কাজ চালানোর জন্য আমাদের সব ইক্যুপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি।’

‘ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি হয়েছে। হতাহতের সংখ্যা এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।’

ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন: ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোন ধরনের তথ্য যেন বিভ্রাট না হয় তার জন্য ডিএমপি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে ৭ জন, সকল তথ্য এই কন্ট্রোল রুম থেকে পাওয়া যাবে। তবে ফায়ার সার্ভিস বলছে মৃতের সংখ্যা ১৯।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর সড়কের এফআর ভবনে আগুন লাগে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও বিমানবািহনীর পাঁচটি হেলিকপ্টার কাজ করে।

Reneta

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬)। বাকীদের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত ও আহতদের খোঁজ নিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন অনেকে।

কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ওই বাণিজ্যিক ভবনের সবগুলো ফ্লোরেই দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস।

এদিকে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান(নায়ক ফারুক)।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। কীভাবে এ আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭২ জনের মৃত্যুর ৩৬ দিনের মাথায় আগুনে পুড়ল অভিজাত এলাকা বনানীর বহুতল ভবন এফআর টাওয়ার থাকা ১৯ টি প্রাণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফায়ার সার্ভিসবনানীর এফ আর টাওয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT