চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শেষ সপ্তাহে মুক্তি পাচ্ছে দুই সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের জন্য চলতি বছর ছিল চরম হতাশার। মার্চে করোনা সংক্রমের পর থেকে বছরের বন্ধ ছিল সব প্রেক্ষাগৃহ। শেষদিকে হল খুললেও আশানুরূপ সাড়া মেলেনি। বড় বাজেটের ছবিগুলোও মুক্তি পায়নি। তবে বছরের শেষ সপ্তাহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি গাজী রাকায়েতের ‘গোর’, অন্যটি আদনান আদির ‘আমি তোমার রাজা তুমি আমার রানী’।

আগামী ২৫ ডিসেম্বর ছবি দুটি নিশ্চিত মুক্তি পাচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি অনুদানে নির্মিত ‘গোর’ ছবির পরিচালক গাজী রাকায়েত। সহ প্রযোজক হিসেবে রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। গাজী রাকায়েত নিজেও এ ছবিতে অভিনয় করেছেন। আরও রয়েছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, মামুনুর রশীদ, সুষমা সরকার, এ কে আজাদ সেতু।

গাজী রাকায়েত চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার ২৫ ডিসেম্বর চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ‘গোর’ দেখানো হবে। অন্যদিকে, পহেলা জানুয়ারি থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লক বাস্টারে ছবিটির প্রদর্শন শুরু হবে।

‘আমি তোমার রাজা তুমি আমার রানী’র পরিচালক করেছেন মুকুল নেত্রবাদী। আদনান আদি ছাড়াও অভিনয় করেছেন তানিন সুবাহ, মৌ, লুবনা। রাজধানীর অনেক সড়কে ইতোমধ্যেই ছবিটি মুক্তির পোস্টার টাঙানো হয়েছে। এর বাইরে নেই তেমন কোনো প্রচারণা।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি নির্মিত হয়েছে নায়ক আদির প্রডাকশন হাউজ আদি প্রডাকশন থেকে। নায়ক আদি নিজেই টুকটাক প্রচারণা চালাচ্ছেন। অন্যদের প্রচারণায় কেন পাওয়া যাচ্ছে না জানতে চাইলে আদি কৌশলে এড়িয়ে গেছেন।

তিনি বলেন, ব্যবসা মূখ্য উদ্দেশ্য নয়, সিনেমাকে ভালোবাসি বলেই করোনার মধ্যে ছবি মুক্তি দিচ্ছি। অন্যরা তাদের ছবি মুক্তি দিচ্ছে না। আমি সাহস করে এগিয়েছি। তাই বছরের শেষ সপ্তাহ এবং বড়দিন উপলক্ষে আমার ছবি মুক্তি দিচ্ছি।

Reneta

জাজ মাল্টিমিডিয়া থেকে ‘আমি তোমার রাজা তুমি আমার রানী’ ছবিটির ডিসট্রিবিউশন করা হচ্ছে বলে জানান আদি। তিনি বলেন, মুক্তির এখনও তিনদিন বাকি। ইতোমধ্যে ১৫টির মতো সিনেমা হল চূড়ান্ত হয়েছে। হয়তো আরও কিছু হল পাবো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মগাজী রাকায়েতলিড বিনোদনসিলভার স্ক্রিন
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

মে ১২, ২০২৬

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT