চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে দৃঢ় প্রত্যয় তথ্য প্রতিমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, কানাডার ভ্যানকুভারে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মতবিনিময় সভা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণ ও মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি এসময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীর বিচারের রায় কার্যকর করার জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান। কানাডায় অবস্থানরত প্রবাসী বাঙালিদের নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারকে বাধ্য করতে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বানও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, জাতির পিতার হত্যার মূল মদদদাতা, মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী প্রধান কুশীলব, পরবর্তীকালে তথাকথিত হ্যাঁ বা না ভোটের রাষ্ট্রনায়ক খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে। সেই সাথে তারেক জিয়াকে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে এবং এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার বিচারও এই বাংলার মাটিতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আমরা এখন উন্নয়নের মহাসড়কের যাত্রী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে যে যেখানে আছি সেখান থেকে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য সুষ্টভাবে সম্পন্ন করতে হবে। সবার মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বাংলাদেশে দুর্নীতি, জঙ্গীবাদ, মৌলবাদ চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাটি থেকে এসব অপশক্তিকে উৎখাত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণ করতে পারব ইনশাআল্লাহ।

কানাডার ভ্যানকুভারের স্থানীয় সময় সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা: মুরাদ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT