চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে চলচ্চিত্র ফোরামের যাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম।

মঙ্গলবার সভাপতি নাসির উদ্দিন দিলু এবং সাধারণ সম্পাদক কাজী হায়াৎ এর নেতৃত্বে পুস্পতবক অর্পণ করে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম। এ সময় সঙ্গে ছিলেন সদস্য মৌসুমী, ওমর সানী, শাকিব খান, চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশ, কামাল মো. কিবরিয়া লিপু, নাদের চৌধুরী, অভিনেত্রী নূতন, অভিনেত্রী রাহা তানহা খান, প্রযোজক মোহাম্মদ হোসেন, ইকবাল, রমিজ উদ্দিন, প্রযোজক-অভিনেতা-হলমালিক নাদের খান, বুকিং এজেন্ট অজিত নন্দীসহ নেতাকর্মীরা।

নায়ক শাকিব খানের জন্য কিছুটা দেরি করে ফুল দেয় ফোরাম। শুটিং থেকে সরাসরি ৩২ নম্বরে উপস্থিত হন তিনি। কাজের জন্য কিছুটা দেরি হয়েছে বলে ফোরামকে অবহিত করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে চলচ্চিত্র ফোরামের নেতারা জানান, এফডিসির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু। তার হাতেই চলচ্চিত্র শিল্প ঘোষিত হয়েছিল। এ জন্য বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।

২ অক্টোবর রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিক ঘোষণা আসে বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র ফোরামপ্রতিকৃতিবঙ্গবন্ধুশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT