চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নিউইয়র্ক স্টেট সিনেটে রেজ্যুলেশন পাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ন ১৪, মার্চ ২০২০
প্রবাস সংবাদ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে রেজ্যুলেশন পাস করেছে নিউইয়র্ক স্টেট সিনেট।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চতুর্থ-শিশু-কিশোর মেলা ২০২০ উপলক্ষে এ বিশেষ রেজ্যুলেশন পাস হয় গত ১০ মার্চ। নিউ ইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত স্টেট সিনেটর জন সি ল্যু নিউইয়র্ক স্টেট সিনেটে এই রেজ্যুলেশন (৩০২) উপস্থাপন করেন।

রেজল্যুশনে বলা হয়, নিউইয়র্ক স্টেটের সাংস্কৃতিক ঐতিহ্যে বাংলাদেশিরা বহুমাত্রিক যে অবদান রেখে চলেছে তারই স্বীকৃতিস্বরূপ এই স্মারক পাশ হয়েছে। এ বছর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন। তিনি জন্মগ্রহণ করেন ১৯২০ সালের ১৭ মার্চ। মুক্তধারা ফাউন্ডেশন তার জন্মশতবার্ষিকী পালনকে সামনে রেখে কুইন্সে শিশু-কিশোর উৎসবের আয়োজন করছে।

এতে বলা হয়, এই উৎসবের অন্যতম পর্ব ইয়াং হিরো। যারা ইতোমধ্যেই কম্যুনিটি সার্ভিসে এবং লিডারশীপ কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের এই বিশেষ সম্মাননা জানানো হবে। এই উৎসবের মূল উদ্দেশ্য হলো, নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানদের সাথে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে সংযুক্ত করা, যাতে তারা আমেরিকার বহু সংস্কৃতির আবহে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করে।

রেজ্যুলেশন আরও বলা হয়, উপমহাদেশের বাইরে বাংলা ভাষা ও সাহিত্যমোদীদের বৃহত্তম সমাবেশ এই শিশু কিশোর উৎসব। পরে এই উৎসব যুক্তরাষ্ট্রের আরো তিনটি শহরে আয়োজিত হবে।

Reneta

রেজ্যুলেশনে স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে, মার্চ মাস বাংলাদেশিদের জন্য অত্যন্ত তাৎপযপূর্ণ। এই মাসেই পড়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ। আগামী বছর স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী পালিত হবে সহস্রাধিক অনুষ্ঠানের মধ্যদিয়ে। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযোদ্ধাদের গভীর ত্যাগ তিতিক্ষার মধ্যদিয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। এর আগে ৭ মার্চ বঙ্গবন্ধু সেই বিখ্যাত ভাষণটি দিয়েছিলেন রমনার রেসকোর্সে আর ২৬ মার্চ আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করেন।

স্টেট সিনেট ও এসেম্বলি নিউইয়র্কের সার্বিক বৈচিত্র্যময় সাংস্কৃতিক আবহে বাংলাদেশি আমেরিকান কম্যুনিটির এই আয়োজন যে নতুন পালক যোগ করেছে তার জন্য গর্বিত বোধ করা হয় রেজ্যুলেশনে। সে কারণেই স্টেট সিনেটের এই এসেম্বলি সদস্যরা তাদের সম্মাননা জানানোর সিদ্ধান্ত নেন বলে উল্লেখ করেন রেজ্যুলেশনে।

মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহার হাতে রেজল্যুশেনের কপি হস্তান্তর করেন সিনেটর জন সি. ল্যু।  অবশ্য রেজ্যুলেশন পাসের পরই করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে শিশুকিশোর উৎসব স্থগিত ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জন্মশতবার্ষিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বেকৃষক কার্ড বিষয়ে বৈঠক অনুষ্ঠিত।

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মার্চ ১৫, ২০২৬

শিরোপা লড়াই ‘এখনও শেষ হয়নি’ বলছেন গার্দিওলা

মার্চ ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্যে সংকটে সৌদি-বাহরাইনে গ্র্যাঁ প্রি বাতিল

মার্চ ১৫, ২০২৬

এরকম রাতের পর খুশিতে মরতে পারি: বড় জয়ে রিয়াল কোচ

মার্চ ১৫, ২০২৬

ঈদ কেনাকাটা: ফ্যাশনেবল পোশাক কিনতে শোরুমগুলোতে তরুণীদের ভীড়

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT