মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচি করোনাভাইরাস (কোভিড-১৯) বৈশ্বিক মহামারির কারণে নির্ধারিত সময়ে যথাযথ সম্পন্ন না হওয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে।
গতকাল বুধবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়: টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ও লোকজ মেলা আয়োজন, অনলাইন কুইজের আয়োজনসহ ইত্যাদি কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সরকার মুজিববর্ষের সময়কাল এবং ’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ ও ’জাতীয় বাস্তবায়ন কমিটির’র মেয়াদ ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বর্ধিত ঘোষণা করল।

মুজিববর্ষ উদযাপনের কর্মসূচি সম্পন্ন না হওয়ায় এর আগে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।







