চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে দেওয়ান লালনের চার গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২০
বিনোদন
A A

কালজয়ী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চারটি গান নিয়ে আসছেন দেওয়ান লালন। খুলনার ট্যুরিস্ট পুলিশের সুপার দেওয়ান লালন আহমেদ সরকারি কর্মকর্তা হলেও সৃজনশীন লেখালিখিতে অভ্যস্ত বহুদিন ধরেই। গীতিকার হিসেবেও তিনি পরিচিত।

তার লেখা গানগুলো হচ্ছে ‘শতবর্ষে বঙ্গবন্ধু বিশ্ববন্ধু’, ‘পাখিরা কাঁদে গাছেরা কাঁদে’, ‘শেখ সাহেব’ এবং ‘বঙ্গবন্ধু’। এরমধ্যে অটমনাল মুনের সুর ও কণ্ঠে বন্ধবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে চ্যানেল আই বিশেষ আয়োজন ‘বিন্দু থেকে সিন্ধু তুমি বঙ্গবন্ধু-তে দুটি গান ‘শতবর্ষে বঙ্গবন্ধু বিশ্ববন্ধু’, ‘পাখিরা কাঁদে গাছেরা কাঁদে’ প্রচার হতে যাচ্ছে মঙ্গলবার রাত সাড়ে ১১ টায়।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনা করেছেন ইজাজ খান স্বপন। তিনি জানান, দেওয়ান লালনের লেখা গানের শিরোনামেই অনুষ্ঠানের নাম ‘বিন্দু থেকে সিন্ধু তুমি বঙ্গবন্ধু’। মুন ছাড়াও গান করেছেন সামিনা চৌধুরী এবং আবিদা সুলতানা।

এছাড়া ইতোমধ্যেই প্রকাশ হয়েছে দেওয়ান লালনের লেখা ‘বঙ্গবন্ধু’ শিরোনামে ফিডব্যাক ব্যান্ডের লুমিনের কণ্ঠে গান। এ গানটিও চ্যানেল আইতে প্রচার হচ্ছে। অন্যদিকে প্রিন্স রুবেলের সুরে ‘শেখ সাহেব’ নামে বন্ধবন্ধুকে নিয়ে আরেকটি ফোক গান লিখেছেন দেওয়ান লালন। শিগগির গানটি প্রকাশ হতে যাচ্ছে।

গীতিকার দেওয়ান লালন একজন মুক্তিযোদ্ধার সন্তান। তার বাবা বেঁচে নেই। বঙ্গবন্ধুকে নিয়ে নতুন চারটি গান প্রসঙ্গে তিনি বলেন, বাবা ছিলেন বঙ্গবন্ধুর অন্ধ অনুসারী। ছোটবেলা থেকে দেখেছি বাড়িতে বন্ধবন্ধুকে নিয়ে চর্চা হতো। ছোটবেলা থেকে এমন আবহে বেড়ে উঠেছি বলেই বঙ্গবন্ধুকে নিয়ে মনের গভীরে ধারণ করি। এ মহান নেতার প্রতি ভালোবাসা থেকেই তাকে নিয়ে চারটি গান লেখার চেষ্টা করেছি। নতুন প্রজন্মকে মাথায় রেখে গানগুলো লিখেছি। যাতে করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে পারে। তার আত্মত্যাগ কে উপলব্ধি করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।

শিল্পী অটমনাল মুন বলেন, আবদুল গফফার চৌধুরীর উৎসাহে বছর তিনেক আগে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম গেয়েছিলাম। এবার দেওয়ান লালনের কথায় দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধুকে নিয়ে গাইলাম। গানটির কথা ও সুর সবকিছুতেই অন্যরকম দরদ রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেওয়ান লালনবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, ইরানও আক্রমণ করবে না’

জুলাই ২৬, ২০২৬

বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমান মারা গেছেন

জুলাই ২৬, ২০২৬

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT