চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`বঙ্গবন্ধু হত্যায় সাজাপ্রাপ্ত খুনিদের সম্পত্তি বাজেয়াপ্ত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত খুনিদের মধ্যে দু’জনের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এ দু’জনসহ পলাতক অন্যান্য খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

রোববার সংসদে সরকারি দলের সদস্য মো. আব্দুল্লাহ’র এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ উদ্দেশ্যে ২০১০ সালের ২৮ মার্চে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে সভাপতি করে একটি টাস্কফোর্স গঠন করা হয়। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত টাস্কফোর্স দণ্ডপ্রাপ্ত খুনিদের অবস্থান চিহ্নিত করা এবং দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতার খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার জন্য ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমান বন্দরে জাতির পিতার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত খুনিদের ছবি সংবলিত তথ্য পাঠিয়ে তাদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আসাদুজ্জামান খাঁন বলেন, পলাতক আসামীদের মধ্যে লে. কর্নেল (অব.) খন্দকার আবদুর রশিদের মালিকানাধীন ১৬ দশমিক ৯৪২৫ একর এবং রাশেদ চৌধুরীর মালিকানাধীন ১ দশমিক ১৫ একর ভূমি বাজেয়াপ্ত করে খাস খতিয়ানভুক্ত করা হয়েছে।
মন্ত্রী বলেন, এছাড়া কানাডায় অবস্থানরত নূর চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত মেজর (অব.) আবু মোহাম্মদ রাশেদ চৌধুরীকে কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার লক্ষ্যে নিয়োগকৃত ‘ল’ ফার্মের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, অন্যান্য পলাতক আসামীদের অবস্থান সনাক্ত করে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আসাদুজ্জামান খানবঙ্গবন্ধু হত্যা মামলাস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা

ফেব্রুয়ারি ২২, ২০২৬

রাজধানীতে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ২২, ২০২৬

লঙ্কানদের বিধ্বস্ত করে সুপার এইট শুরু ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ও পদোন্নতি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধিকে ‘পুঁতে ফেলার’ হুমকি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT